গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ি থেকে স্ত্রী-সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও সন্তানকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার। নিহত নাজমুল বেকার এবং তিনি নেশা করতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের লোকজনের ডাকাডাকিতে সাড়া না দেয়ায় জানালা দিয়ে দেখেন নাজমুলের মরদেহ ঝুলে আছে।
কাশিমপুর থানার পরিদর্শক মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।








