জনপদ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্থানীয়রা শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটনাস্থলে স্থানীয়রা ও পুলিশ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার ৩০ জুন বিকেল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের গজারিয়া গ্রামের প্রবাস ফেরত আমিনুল ইসলাম জজ মিয়া (৪৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (৪৫)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীরা জানান, নরসিংদী সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত ছেলের খোঁজখবর নেয়া শেষে বাড়ি ফিরছিলেন ওই দম্পত্তি। তারা মোটরসাইকেল যোগে চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপড়েন তারা। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচেড়ে গিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতের ছেলে ও স্বজনরা গিয়ে তাদের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

বিষয়:নরসিংদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…