চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধেয়ে আসছে মহাশক্তিশালী হ্যারিকেন অ্যারিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মহাশক্তিশালী হ্যারিকেন অ্যারিনের ঘূর্ণিঝড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: একটি উপগ্রহ থেকে নেয়া আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড় এরিনকে অগ্রসর হতে দেখা যাচ্ছে (বিবিসি)

দ্রুত সময়ের মধ্যে শক্তি সঞ্চয় করে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেনে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় অ্যারিন। ঝড়টির স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ মাইল (২৬০ কিলোমিটার), যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক মাইক ব্রেনান জানান, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং তীব্র আকার নিয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) পর্যন্ত এটি একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল। মাত্র ২৪ ঘণ্টায় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল থেকে ১৬০ মাইলে পৌঁছেছে।

Banglabid

বর্তমানে ক্যারিবীয় সাগরে অবস্থান করছে অ্যারিন। সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক অতিক্রম করবে।

সর্বোচ্চ ১৫ সেমি বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে।

ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে এটি বাহামার পূর্ব দিক ঘেঁষে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকস অঞ্চলের দিকে যাবে বলে ধারণা করা হচ্ছে।

Reneta

মাইক ব্রেনান সতর্ক করেছেন, অ্যারিন যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। ফ্লোরিডা ও মিড-অ্যাটলান্টিক অঙ্গরাজ্যে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। বারমুডা দ্বীপেও প্রাণঘাতী ঢেউ ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে এবং সান হুয়ানসহ পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানিয়েছে, এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেন দেখা দিতে পারে। সংস্থাটি আরও বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা ক্রমেই বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড়যুক্তরাষ্ট্রহ্যারিকেন অ্যারিন
শেয়ারTweetPin

সর্বশেষ

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT