আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিয়ের অতিথিদের নৌকা ডুবে নিহত শতাধিক

নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে উদ্ধারকারীরা, শতাধিক নিহতের আশঙ্কা।. Channel i News – চ্যানেল আই নিউজ

উত্তর নাইজেরিয়ায় বিয়ের অতিথিদের বহনকারী একটি নৌকা নদীতে ডুবে গিয়ে ১০৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।  ধারণা করা হচ্ছে ওভারলোডিং, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং বন্যার কারণে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নৌকাটি নাইজার রাজ্যের থেকে বিয়ের অতিথিদের নিয়ে কাওয়ারা রাজ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

কোয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকাসানমি আজাই বলেছেন, আমরা এখন পর্যন্ত ১০৩ জনের মৃতদেহ খুঁজে পেয়েছি এবং আরও ১০০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান এবং উদ্ধারকাজ এখনও চলছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় রাজ্য পুলিশ এবং গভর্নরের কার্যালয়ের পক্ষ থেকে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

বিষয়:নাইজেরিয়া নৌকাডুবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…