চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২৪
বিনোদন
A A

চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত প্রয়াত অভিনেত্রী কবরী, অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন, সাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ১৯ জুলাই। একই দিনে মারা যান কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ।

বিশেষ এই দিনে বরাবরই বিশেষ অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই। এবারও হচ্ছে না ব্যতিক্রম। বরং এবার আরো বড় আয়োজন হচ্ছে অনুষ্ঠান।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, চার গুণীজনকে নিয়ে পুরো জুলাই মাস জুড়েই থাকছে বিভিন্ন অনুষ্ঠান। জন্মমাস উপলক্ষে জুলাই মাসের প্রতি বৃহস্পতিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আই-তে প্রচারিত হয়েছে কবরী অভিনীত এবং নির্মিত ৪টি চলচ্চিত্রের প্রদর্শনী। এরমধ্যে ১৮ ও ২৫ জুলাই (বৃহস্তপতিবার) থাকছে কবরী নির্মিত ছবি ‘আয়না’ এবং কবরী অভিনীত নারায়ণ ঘোষ মিতার ছবি ‘দীপ নেভে নাই’ ।

এছাড়াও জন্মদিনের দিন (১৯ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’র বিশেষ পরিবেশনায় থাকছে কবরী অভিনীত ও নির্মিত চলচ্চিত্রের গান।

একইভাবে পুরো জুলাই মাসের প্রতি রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হচ্ছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন অভিনীত ও নির্মিত ৪টি চলচ্চিত্রের প্রদর্শনী। ২১ ও ২৮ জুলাই দেখানো হবে আফজাল অভিনীত আবদুল লতিফ বাচ্চু পরিচালিত ‘নতুন বউ’ এবং আফজাল হোসেন পরিচালিত ও অভিনীত ‘রাজশাহীর রসগোল্লা’।

এছাড়াও ১৯ জুলাই বিকাল ৫টা ৩০ মিনিটে প্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন-এর জন্মদিন উপলক্ষে থাকছে ‘বিশেষ সরাসরি আয়োজন’। একই দিনে জন্ম তারিখ হওয়ায় এদিন রাত ১০টা ৩০ মিনিটে থাকছে খ্যাতনামা সাহিত্যিক, মাসুদ রানা-এর স্রষ্টা কাজী আনোয়ার হোসেন-এর উপর নির্মিত ‘বিশেষ তথ্যচিত্র’। প্রযোজনা করেছেন ইফতেখার মুনিম।

Reneta

এই তিন গুণীজনের জন্মদিনের দিনেই (১৯ জুলাই) কিংবদন্তী কথাসাহিত্যিক, নির্মাণের মহান কারিগর হ‌ুমায়ূন আহমেদ-এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই-তে শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে হ‌ুমায়ূন আহমেদ নির্মিত টেলিফিল্ম ‘রূপালী রাত্রি’।

একইভাবে পুরো জুলাই মাস জুড়ে প্রতি শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে দেখানো হচ্ছে হ‌ুমায়ূন আহমেদ এর ৪ টি চলচ্চিত্রের প্রদর্শনী। ৬ এবং ১৩ জুলাই যথাক্রমে দেখানো হয়েছে ‘দারুচিনি দ্বীপ’ এবং ‘নয় নম্বর বিপদ সংকেত’। ২০ ও ২৭ জুলাই যথাক্রমে দেখানো হবে ‘চন্দ্রকথা’ এবং ‘দুই দুয়ারী’।

সঙ্গে থাকছে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’-তে হ‌ুমায়ূন আহমেদ স্মরণে চ্যানেল আই সেরাকণ্ঠ-এর শিল্পীদের পরিবেশনায় হ‌ুমায়ূন আহমেদ-এর গান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনোয়ার হোসেনআফজাল হোসেনকবরীচার গুণীজননাটকলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT