অপরাধ

সৌদি আরবে মানব পাচার চক্রের হোতা গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে মানব পাচার চক্রের মূলহোতা মো. আব্দুল মালেক এবং তার সহযোগী ফখরুল ইসলাম ফারুককে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১৭ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. আব্দুল মালেক (৪৯) ও তার সহযোগী ফখরুল ইসলাম ফারুক (৪৬)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন বলেন, গ্রেপ্তার আসামীদের জনশক্তি রপ্তানীর কোনো বৈধ লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভিকটিমদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও সৌদি আরবে পাঠিয়ে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবী করত। এভাবে উক্ত চক্র দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছে। তারা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। এসব অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

বিষয়:মানব পাচারকারী র‌্যাব-৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…