বাংলাদেশ

হাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে হজ এজেন্টদের মানববন্ধন

হজ এজেন্টদের মানববন্ধন, প্রশাসক নিয়োগের প্রতিবাদসহ বিভিন্ন দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হজ এজেন্টরা মানববন্ধনে অংশগ্রহণ করে প্রশাসক নিয়োগের প্রতিবাদ ও বিভিন্ন দাবি তুলে ধরছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) হাবে প্রশাসক নিয়োগের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি হজ এজেন্টরা।

আজ (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে হজ এজেন্টদের নেতারা অভিযোগ করেন, ধর্ম মন্ত্রণালয়ে লুকিয়ে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সহযোগিতায় হজ এজেন্টদের সংগঠন হাবে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এসময় অবিলম্বে হাবে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করে নির্বাচিত কমিটি পুন:বহালের দাবি জানান তারা। এছাড়া হজ যাত্রীদের বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে রেখে হজ প্যাকেজ মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি জানানো হয়।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কাফনের কাপড় পরে রাজপথে নামার হুমকি দেন হজ এজেন্টরা।

বিষয়:হজ এজেন্টহাব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…