ইভ্যালি ন্যায্য পাওনা পরিশোধ না করায় মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে তারা ৭ দফা দাবি তুলে ধরেন।
এর মধ্যে আছে, আগামী ৭ দিনের মধ্যে ইভ্যালির গেটওয়ের সম্পূর্ণ টাকা ছাড় করা, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের পাসপোর্ট জব্দ ও ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া, যেসব গ্রাহকদের চেকের মেয়াদ শেষ হয়েছে তাদের আবারও চেক প্রদান করা এবং দোষীদের শাস্তির আওতায় আনা।








