গাজীপুরে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের সুনির্দিষ্ট নীতিমালাসহ ছয় দফা দাবি আদায় লক্ষ্যে মানববন্ধন করেছেন।
গাজীপুরে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে আজ সোমবার (৭ অক্টোবর) সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেলস অফিসার নাসিরুদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে মার্কেটিং ডিপার্টমেন্টের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা জানান, অনতিবিলম্বে তাদের দাবি মেনে না হলে কঠোর আন্দোলনের ডাক দিবে তারা।







