চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিভিন্ন মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলায় জেলায় মানববন্ধন করছে সাংবাদিক, নাগরিক, মানবাধিকার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

শুক্রবার ১৬ জুন সকাল থেকে এসব মানববন্ধন করছে তারা। এ সময় বক্তরা বলেন, নাদিমকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা যেমন গোটা সাংবাদিক সমাজকে ভীতসন্ত্রস্ত করে তুলেছে, তেমনি কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে।

সাতক্ষীরা, আবুল কালাম আজাদ
সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড়ে শহিদ স. ম আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্য, সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

Banglabid

মানববন্ধনে বক্তারা বলেন, বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে নিউজ করাই হত্যা করা হয়েছে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে। তাকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা বলেন, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবীর বালু, শামসুর রহমান কেবল, স. ম আলাউদ্দীনসহ সারাদেশে অসংখ্য সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের শিকার হলেও তার বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা নির্যাতন নিপীড়নের তালিকা দীর্ঘ করছে। এই তালিকায় যুক্ত হলো সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Reneta

মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেরচিত্র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহমেদের সভাপতিত্বে এবং সাতক্ষীরা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. আজাদ হোসেন বেলাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের আবুল কালাম আজাদ, জেলা জাসদের সভাপতি ওবায়দুস সুলতান বাবলুসহ অন্যরা।

রাহাত হোসাইন, মাদারীপুর

মাদারীপুরে আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে নাদিম হত্যার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তরা অবিলম্বে সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, মাদারীপুর মৈত্রি মিডিয়াসহ অন্যরা।

মানববন্ধনে মাদারীপুর জেলায় কর্মতর বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সোহেল তালুকদার, টাঙ্গাইল

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ করার কারণে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, একুশে টেলিভিশনের প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, নয়া দিগন্তের প্রতিনিধি মালেক আদনান প্রমুখ।

বক্তরা বলেন, সংবাদ প্রকাশের জেরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু নির্দেশনায় সাংবাদিক গোলাম রব্বানীকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে এ ঘটনায় জড়িত সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সংবাদ প্রকাশ করায় বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি, একাত্তর টিভি ও দৈনিক মানব জমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ১০টায় তার লাশ পৌর শহরের বাসায় এসে পৌঁছায়।

শাহ্ আলম শাহী, দিনাজপুর

সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও হামলায় জড়িতদের শাস্তির দাবিতে দিনাজপুরে সাংবাদিকদের মানববন্ধন এবং সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল সড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে সাংবাদিকদের এ  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক নাদিমের ওপর হামলার সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। যেখানে তার হামলাকারীদের ফুটেজ রয়েছে। বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বিরুদ্ধে ধারাবাহিক নিউজ সংক্রান্ত জেরে তার উপর আগেও হামলা হয়েছে। তিনি তখন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রধানমন্ত্রীর নিকট নিজের ও পরিবারের নিরাপত্তা চান। কিন্তু তারপরেও তাকে জীবন দিতে হলো।নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সাঈদ পান্থ, বরিশাল

সংবাদ প্রকাশের জের ধরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন। ইউনিয়ন সভাপতি সাইফুর রহমান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, মেট্রপলিটোন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদসহ অন্যরা।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তারা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলনসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাতক্ষীরা
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT