চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুয়েল হত্যার প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
অপরাধ
A A
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুয়েল হত্যার দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নূর হোসেন জুয়েল হত্যার প্রধান ৫ আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও পরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নিহতের পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহতের স্ত্রী রেহানা বলেন, আমি রেহানা আহমেদ, আমার স্বামী মৃত নূর মোহাম্মদ জুয়েল গত (১৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৮টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন জিএমজির মোড়ে আমার স্বামীকে তার ছোট ভাই জাকির হোসেন, বোন জামাই এবং ভাগিনাসহ ১৫/২০ জন মিলে হত্যা করে। গত ১৮ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি হত্যা মামলা করি।

Banglabid

‘কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার স্বামী হত্যা মামলার এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান আসামি কিংবা পাঁচ নাম্বার আসামি পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ। শুধু অজ্ঞাতনামায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানেও সন্তুষ্টজনক কোন পদক্ষেপ আমরা দেখিনি প্রশাসনের কাছ থেকে।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হত্যা মামলার কয়েকজন আসামি ইতোমধ্যেই এলাকায় ঘোরাঘুরি করছে কিন্তু প্রশাসন তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করছে না। এমতাবস্থায় আমি এবং আমার দুই সন্তানসহ আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমার স্বামী হত্যার দ্রুত বিচার এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছি।

এসময় তার ছেলে নুর-ই আলভি বলেন, আমার বাবা হত্যার ৩৭ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত প্রধান ৫ আসামিকে প্রশাসন ধরেনি কেন! আমরা এর সমাধান চাই। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।

Reneta

ছোট ভাইয়ের স্ত্রী বলেন, প্রশাসন এখনও চুপ করে বসে আছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে দ্রুত বিচার চাচ্ছি। তিনি যাতে আমাদের এই স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুয়েল হত্যামানববন্ধনসংবাদ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT