চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে ফজলুর রহমানের মনোনয়ন বাতিল ও বহিষ্কারের দাবি

এস কে রাসেলএস কে রাসেল
৭:০৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, রাজনীতি
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট ফজলুর রহমানের মনোনয়ন বাতিলের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা জজ কোর্টের সামনের সড়কে এক ঘণ্টা ধরে এই কর্মসূচি চলে। এতে অংশ নিয়ে বক্তারা ফজলুর রহমানের মনোনয়নের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন।

বক্তাদের দাবি, কিশোরগঞ্জ–৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের মনোনয়নপ্রাপ্ত ফজলুর রহমান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ‘প্রহসনের বিচার’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ওপর ভয়-ভীতি প্রদর্শন এবং একই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফজলুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ক্ষুণ্ন হবে এবং শেখ হাসিনার স্বৈরাচারী আদর্শ প্রতিষ্ঠার ঝুঁকি বাড়বে। তারা দ্রুত তার মনোনয়ন বাতিল ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেন সাবেক ডিসি ও কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুর রহিম মোল্লা, ইটনা উপজেলা বিএনপির সহসভাপতি মো. গোলাম রহমান, ইটনা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নূরু মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আহমেদ, ইটনা উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি সোহাগ মিয়া এবং হাজারো নেতাকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জমনোনয়ন বাতিলের দাবিমানববন্ধন
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT