বিনোদন

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে হবে হিমুর দাফন

হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদকের গভীর চিন্তা ও মনোযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবেদকের গভীর মনোযোগে থাকা ছবি, যা সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু।

তবে অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, আত্মহত্যা নাকি হত্যা; এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে হিমুর জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনাক হাসান বৃহস্পতিবার রাদ দশটার পর জানিয়েছেন, হুমায়রা হিমুকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জুম্মা জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়রা হিমু। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি ছবিতে কাজ করেছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তোরে কত ভালোবাসি’, ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

বিষয়:কবর চ্যানেল আই মা সিনেমা হিমু হুমায়রা হিমু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…