চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

‘হুব্বা যখন আসবে, এলাকা তখন কাঁপবে!’- এমন ট্যাগ লাইন জুড়ে দিয়েই ‘হুব্বা’র পোস্টার শেয়ার করেছে ভারতীয় প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন। শুক্রবার বিকেলে প্রযোজনা সংস্থাটির ১০ বছর পূর্তিতে আসন্ন ছবি ‘হুব্বা’র পোস্টার প্রকাশ করে।

পোস্টারের পুরোট জুড়েই আছেন বাংলাদেশি তারকা অভিনেতা মোশাররফ করিম। সেই সাথে আগাম জানিয়ে দেয়া হলো, খুব শিগগির আসছে ‘হুব্বা’র ট্রেলার!

গেল নভেম্বরের শেষ সপ্তাহে ‘হুব্বা’ মুক্তির কথা ছিলো। কিন্তু শেষ সময়ে এসে সিনেমাটি মুক্তি পিছিয়ে জানুয়ারির ১৯ তারিখ ঠিক করা হয়। সিনেমাটির মুক্তি পেছানো নিয়ে পরিচালক ব্রাত্য বসু তখন জানান, ডিসেম্বরে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’, শাহরুখ খানের ‘ডানকি’ এবং দক্ষিণী নায়ক প্রভাসের ‘সালার’ মুক্তির কারণেই ‘হুব্বা’ মুক্তি পিছিয়ে দেয়ার পরিকল্পনা করেছে প্রযোজনা সংস্থা।

অর্থ্যাৎ বক্স অফিসে বিগ বাজেটে নির্মিত ছবির সাথে ক্লেশ এড়াতেই এমন সিদ্ধান্ত প্রযোজকদের। কলকাতায় মোশাররফ করিমের দ্বিতীয় সিনেমা ‘হুব্বা’। যেখানে অভিনেতাকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। হুগলির কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে ‘হুব্বা’র ৪০ সেকেন্ডের টিজার। যেখানে পাওয়া গেছে হুব্বার নৃশংসতার ছাপ! কয়েক ঝলকে যে মোশাররফ করিমকে পরিচয় করিয়ে দেয়া হল, সেই রূপে এরআগে দেখা যায়নি তাকে। পরিচালক ব্রাত্য জানান, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে হুব্বা। ছবিতে নাম ভূমিকায় মোশাররফ করিম ছাড়াও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে ইন্দ্রনীল সেনগুপ্তকে। এছাড়া আরও অভিনয় করেছেন শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাব্রাত্য বসুমোশাররফ করিমসিনেমাহুগলির হুব্বাহুব্বাহুব্বা শ্যামল
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দের মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT