চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে তরুণদের কর্মসংস্থানে বিশ্বব্যাংকের বাড়তি সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বাংলাদেশে তরুণরা কম্পিউটার ও ইন্টারনেটের মাধ্যমে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় নিম্নআয় ও সুবিধাবঞ্চিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগ বাড়াতে ১৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক।

গত ১৮ ডিসেম্বর ওয়াশিংটনে সংস্থাটির সদর দপ্তরে এ অর্থায়নের অনুমোদন দেওয়া হয়।

বিশ্বব্যাংক জানিয়েছে, এই অর্থ মূলত ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের আয় ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রাইজ) প্রকল্পের আওতায় নতুন এই সহায়তার ফলে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার তরুণ উপকৃত হবেন। এতে প্রকল্পটির মোট সুবিধাভোগীর সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ৪ লাখ ৯ হাজারে।

রাইজ প্রকল্পের আওতায় অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানবিশ কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন সহায়তা এবং ব্যবসা সম্প্রসারণে ক্ষুদ্রঋণ সুবিধা পাবেন। নারীদের কর্মসংস্থান বাড়াতে মানসম্মত শিশু যত্ন কেন্দ্র (চাইল্ড কেয়ার) স্থাপনের জন্য স্টার্ট-আপ গ্র্যান্ট ও প্রশিক্ষণের মতো নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম জীবিকা গড়ে তোলার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রকল্পটির কার্যক্রম শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও সম্প্রসারণ করা হবে। এ জন্য চাকরির মেলা আয়োজন এবং নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হবে।

Reneta

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও মানসম্মত কাজের অভাবে অনেকেই পিছিয়ে পড়ছেন। এই অতিরিক্ত অর্থায়ন নিম্নআয়ের পরিবারের তরুণ ও নারীদের বাজারমুখী দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের সিনিয়র সোশ্যাল প্রটেকশন ইকোনমিস্ট আনিকা রহমান জানান, রাইজ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৮০ শতাংশের বেশি প্রশিক্ষণার্থী সফলভাবে কর্মসংস্থান নিশ্চিত করতে পেরেছেন। নতুন এই অর্থায়নের ফলে বিশ্বব্যাংকের রাইজ প্রকল্পে মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৩৫০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: climate vulnerable youtheconomic opportunities Bangladeshinformal sector employmentjob creation BangladeshRISE project Bangladeshwomen employment BangladeshWorld Bank BangladeshWorld Bank funding Bangladeshyouth employment Bangladeshyouth skills developmentঅর্থনৈতিক উন্নয়নক্ষুদ্র উদ্যোক্তাচাকরির সুযোগজলবায়ু ঝুঁকিতরুণদের কর্মসংস্থানদক্ষতা উন্নয়ননারী কর্মসংস্থাননিম্নআয়ের তরুণবাংলাদেশবিশ্বব্যাংকবিশ্বব্যাংক অর্থায়নযুব কর্মসংস্থানরাইজ প্রকল্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT