চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪ ঘণ্টা জ্ঞান ছিল না, সবাই ভেবেছিল মারাই গেছি: আমিশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
অন্যান্য, বিনোদন
A A

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘গদর ২’। যে ছবি দেখে আবারও ৯০-এর দশকের নস্টালজিয়ায় ডুব দিয়েছিলেন দর্শক। সাকিনা এবং তারা সিং-এর প্রেমকাহিনী আবারও বড় পর্দায় ফিরে আসায় দর্শকরা উচ্ছ্বসিত হয়েছিলেন।

তবে এই ছবির শুটিংয়ের সময় অভিনেত্রী আমিশা প্যাটেলকে চরম বিপদের মুখোমুখি হতে হয়েছিল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন নায়িকা।

সাক্ষাৎকারে আমিশা প্যাটেল বলেন, একটি সিনে আমার পানির মধ্যে কিছুক্ষণ থাকতে হতো। আমি পরিচালককে বারবার জিজ্ঞাসা করেছিলাম পানি গরম আছে কিনা। অনিল জি আমাকে বলেছিলেন, পানি গরম থাকবে, আমি যেন চিন্তা না করি। কিন্তু যখন শট দিতে যাই, তখন দেখি পানি  কনকনে ঠান্ডা।

তিনি বলেন, আমি একটি পাতলা সালোয়ার-কামিজ পরেছিলাম। প্রথম যখন আমার ওপর পানি ঢালা হয়, তখন আমি রীতিমতো কাঁপছিলাম। কারণ পানি বরফের মতো ঠান্ডা ছিল। ঠান্ডা পানি নিয়েই গোটা শুট হয়, ততক্ষণে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে থাকে। অভিনেত্রী বলেন, শুট শেষ হওয়ার পর আমার সহকর্মীরা আমাকে ব্র্যান্ডি দেন। আমার পা ঘষে দেন, কিন্তু আমার তখন সারা শরীর ঠান্ডায় বরফের মতো জমে হয়ে গেছে।

আমিশা বলেন, সবাই অনেক চেষ্টা করে কিন্তু ততক্ষণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমাকে তড়িঘড়ি মেকআপ ভ্যানে নিয়ে যাওয়া হয়েছিল। প্রায় চার ঘণ্টা আমার জ্ঞান ছিল না। সবাই প্রায় ভেবেছিলেন আমি আর বাঁচব না, মারা গেছি।

অভিনেত্রী বলেন, ৪ ঘণ্টা পর যখন আমি চোখ মেলে তাকিয়ে ছিলাম, তখন দেখি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। বুঝতে পারি আমাকে নিয়ে ভীষণ টেনশনে ছিলেন তারা। কিন্তু এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল তা আমার মনে নেই।

Reneta

সানি দেওল প্রসঙ্গে তিনি বলেন, আমার অসুস্থতার সময় সানি স্যার আমাকে ভীষণ সাহায্য করেছিলেন। ব্লাড প্রেশার মেশিন নিয়ে এসে রক্তচাপ মাপেন, থার্মোমিটার নিয়ে এসে জ্বর মাপেন। তড়িঘড়ি চিকিৎসক ডেকে নিয়ে আসেন। ততক্ষণে যদিও স্থানীয় একজন চিকিৎসক এসেছিলেন, কিন্তু তিনি ইনজেকশন দিতে ভয় পাচ্ছিলেন। কারণ আমি বমি করছিলাম বারবার। সানি চাননি কোনো ভুল পদক্ষেপ নেওয়া হোক। তাই তিনি তার পরিচিত চিকিৎসককে ডেকে নিয়ে আসেন।

‘গদর ২’ বক্স অফিসে প্রায় ৫০০ কোটির বেশি আয় করে। ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের মধ্যে অন্যতম ছিল এ সিনেমাটি।- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘গদর ২’অ্যামিশা প্যাটেলসানি দেওল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় দেশজুড়ে সড়কে নিহত ২৮১ জন

জুন ৪, ২০২৬

ইগো, দূরত্ব ও নিঃসঙ্গতা: প্রবীণ জীবনের অপ্রকাশিত সংকট!

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আরেক বৃদ্ধার গলিত লাশ উদ্ধার, স্বামী-ছেলেমেয়েরা কানাডা প্রবাসী

জুন ৪, ২০২৬
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ছবি: সংগৃহীত।

ইরানে আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

জুন ৪, ২০২৬

যুবদলের ১৫১ সদস্যের কমিটিতে পদ পেলেন যারা

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT