শিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা করে রুটিন প্রকাশ

প্রার্থীরা পরীক্ষার জন্য প্রস্তুত, পরীক্ষা কেন্দ্রের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুত, পরীক্ষার কেন্দ্রের ভেতরে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ১৭ আগস্ট শুরু হবে। বাংলা প্রথম পত্রের মধ্যদিয়ে এই পরীক্ষা শুরু হচ্ছে।

তত্ত্বীয় অংশের পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।

বৃহস্পতিবার ৮ জুন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

এতে বলা হয়, পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন আনতে পারবে না। পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

চলতি বছর এইচএসসিতে প্রতিটি পত্রে পরীক্ষার্থীদের তিন ঘণ্টার পরীক্ষায় বসতে হবে। সকালের পরীক্ষা শুরু হবে বেলা ১০টায়। লিখিত পরীক্ষায় শেষ হবে দুপুর ১টায়। আর দুপুরে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বাংলাদেশের এইচএসসি পরীক্ষার তারিখ ও সময়সূচী দেখানো চার্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিষয়:এইচএসসি পরীক্ষা ঢাকা শিক্ষা বোর্ড রুটিন প্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…