চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাক্তারের নিষেধ সত্ত্বেও অ্যাকশন ছবি ও নাচ করছেন হৃতিক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

২০০০ সালে ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন হৃতিক রোশান। তারপর হৃতিককে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বরাবরই হৃতিকের ফিটনেস, চেহারা হয়ে উঠেছে সবার ঈর্ষার বিষয়।

তবে অনেকেই হয়ত জানেন না চিকিৎসকরা হৃতিককে কোনভাবেই নায়কসুলভ শরীর তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন। আর সেটা হয়েছিল প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবির শুটিং শুরুর ঠিক আগে।

সম্প্রতি ইন্ডিয়ান আইডল-এর মঞ্চে এসে হৃতিকের ক্যারিয়ার শুরুর স্মৃতিতে ফিরে যান হৃতিকের বাবা রাকেশ রোশান। হৃতিকের গর্বিত বাবা হিসাবেই কথাগুলো বলেন রাকেশ। তার কথায়, “আবার নাচতে পারবেন না”, ক্যারিয়ার শুরুর প্রথমদিনে এমন নেতিবাচক কথা শুনে ভেঙে পড়েছিল হৃতিক। তবে ও চ্যালেঞ্জ নিয়েছিল, প্রথমদিকে বই পড়ে ডাম্বল নিয়ে শরীরচর্চা শুরু করেছিল ও।’

এর আগে এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হৃতিক বলেছিলেন, ‘আমার শরীর, শিরদাঁড়া অ্যাকশন ছবি করার মতো, কিংবা নাচ করার মতো শক্তপোক্ত নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে আমি বিষয়টা চ্যালেঞ্জ হিসাবে নেই। আজকে আমি আপনাদের সামনে এভাবে নিজেকে দাঁড় করাতে পেরেছি, তাতে ভীষণ খুশি। এটা কিন্তু অলৌকিক কিছু নয়, আমি অ্যাকশন করছি, নাচ করছি, সংলাপ বলছি, সবই দিব্যি করছি, কোন সমস্যা নেই।’

খুব শিগগির সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ছবি ‘ফাইটার’-এ দেখা যাবে হৃতিককে। তার বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকাফাইটবলিউডরাকেশসিনেমাহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT