চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হৃতিককে ছোট করা আমার উদ্দেশ্য ছিল না: রাজামৌলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৯ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৩
বিনোদন
A A

‘প্রভাসের কাছে হৃতিক কিছুই নয়’ ১৫ বছর আগের এক বক্তব্যে এমনটাই বলেছিলেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি। ১৫ বছর আগে করা নিজের সেই মন্তব্যের জন্য সম্প্রতি ক্ষমা চাইলেন রাজামৌলি।

তিনি বলেন, ‘১৫-১৬ বছর আগেরকার কথা। আমার ওই ধরনের মন্তব্য করা উচিত হয়নি। শব্দচয়ন ঠিক হয়নি, স্বীকার করছি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল না হৃতিককে ছোট করা। অত্যন্ত সম্মান করি তাকে। যা হয়েছে সেসব অনেক আগের কথা।’

মূলত ১৫ বছর আগে ২০০৮ সালে তেলেগু ছবি ‘বিল্লা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রভাসকে প্রশংসায় ভাসান রাজামৌলি। যখনও প্রভাস প্যান ইন্ডিয়া সুপারস্টার হননি। কিন্তু তার পরেও বাহুবলী এই অভিনেতাকে নিয়ে বড়সড় বক্তব্য দিয়েছিলেন রাজামৌলি।

১৫ বছর আগের সেই বক্তব্যে বাহুবলী নির্মাতা বলেছিলেন, “বলিউডকে বহুদিন আগেই ছাপিয়ে গিয়েছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। আমাদের সঙ্গে এখন কেবল হলিউডের তুলনা চলে। আমাদের কি হৃতিকের মতো হিরো নেই? ‘বিল্লা’র পোস্টার, ঝলক সবই দেখলাম সদ্য। আমি একটাই কথা বলব, প্রভাসের কাছে হৃতিক কিছুই নন।” তার তখনকার মন্তব্যে অনুষ্ঠানস্থলে হাততালি পড়লেও বর্তমানে এসে অনেকেই এর বিরোধিতা করছেন।

কেউ কেউ বলেছেন, ‘১৫ বছর আগের কথা! কে দেখত তখন তেলেগু ছবি?’ আবার কেউ ক্ষোভ উগরে মন্তব্য করলেন, ‘কী সব বলছেন? প্রভাসের সঙ্গে কেন হৃতিকের তুলনা হবে?’

৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানের সেরার স্বীকৃতিতে বর্তমানে হাওয়ায় ভাসছেন রাজামৌলি। ছবিটি এবারের অস্কার দৌড়েও প্রতিযোগিতা করছে। অন্যদিকে হৃতিক ব্যস্ত আছেন তার ‘ফাইটার’ সিনেমার শুটিং নিয়ে।

Reneta

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস এস রাজামৌলিপ্রভাসহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT