চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবারের মত ওয়েব সিরিজে হৃতিক!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
বিনোদন
A A
হৃতিক অভিনীত ওয়েব সিরিজের প্রথম ঝলক, আধুনিক পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড তারকা হৃতিক রোশন। তবে এবার ক্যামেরার সামনে নয় বরং পেছনে কাজ করবেন এই অভিনেতা। প্রযোজকের আসনে বসে তিনি আনছেন তার প্রথম সিরিজ ‘স্টর্ম’।

জানা গেছে, এই সিরিজটি একটি উচ্চঝুঁকিপূর্ণ থ্রিলার, যার গল্পে থাকবে উচ্চাকাঙ্ক্ষা, গোপনীয়তা ও টিকে থাকার লড়াইয়ের রোমাঞ্চ। প্রাইম ভিডিওর জন্য নির্মিত এই অরিজিনাল সিরিজটি প্রযোজনা করছে হৃতিক ও ইশান রোশনের এইচআরএক্স ফিল্মস, যা ফিল্মক্রাফট প্রোডাকশনের একটি শাখা।

সিরিজটির স্রষ্টা ও পরিচালক অজিতপাল সিংহ, যিনি আগে থেকেই বাস্তবধর্মী গল্প বলায় পরিচিত। তার হাত ধরেই হৃতিক নতুনভাবে পা রাখছেন স্ট্রিমিং দুনিয়ায়।

Banglabid

‘স্টর্ম’-এ অভিনয় করছেন পার্বতী থিরুভোথু, আলায়া এফ, শৃষ্টি শ্রীবাস্তব, র্রামা শর্মা ও সাবা আজাদ। একঝাঁক শক্তিশালী নারী চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্পটি। এর চিত্রনাট্য লিখেছেন অজিতপাল সিংহ, ফ্রঁসোয়া লুনেল ও স্বাতী দাস।

সিরিজটি নিয়ে হৃতিক রোশন বলেন, ‘স্টর্ম আমার কাছে একেবারেই বিশেষ। এটি আমার প্রযোজনা জীবনের প্রথম ওয়েব সিরিজ এবং এমন এক গল্প যা কাঁচা, স্তরবিন্যস্ত ও গভীরভাবে শক্তিশালী। অজিতপালের দুনিয়া এত বাস্তব ও মানবিক যে আমি তাতে মুগ্ধ। আমি বিশ্বাস করি, এই গল্প শুধু ভারতের নয় বিশ্বজুড়ে দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’

‘স্টর্ম’-এর শুটিং শিগগিরিই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যেই সিরিজটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। প্রযোজক ও নির্মাতাদের মতে, এটি হবে এক বিশ্বমানের থ্রিলার যেখানে থাকবে আবেগ, গতি আর শহর মুম্বাইয়ের বিশৃঙ্খল সৌন্দর্য।- দ্য হিন্দু

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘স্টর্ম’ওয়েব সিরিজবলিউডের গ্রিক গডহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT