বিনোদন

‘যেন কাহোনা পেয়ার হ্যায়-এর হৃতিক’, নতুন লুক দেখে ভক্তদের মন্তব্য

নতুন লুকের হৃতিকের ছবি, ভক্তদের মন্তব্যের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন লুকের হৃতিকের ছবি, ভক্তদের মন্তব্যের জন্য প্রস্তুত, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইনস্টাগ্রামে নিজের নতুন লুক এর ছবি প্রকাশ করেছেন হৃতিক। মুখে দারি-গোঁফ নেই, বয়স যেন এক ঝটকায় কমে গেছে ২০ বছর। অনেকেই সেই ছবি দেখলে বলছেন, ‘এ যেন কাহো না পেয়ার হ্যায়’-এর ‘রোহিত’।

ছবিটির ক্যাপশনে হৃতিক লিখেছেন, ‘ওপস’। ছবি দেখে শুধু ভক্তরাই নন, চমকে গেছেন বলিউডের অন্য তারকারাও। প্রীতি জিনতা দিয়েছেন হার্ট ইমোজি। হৃতিকের কাজিন পশমিনা রোশন লিখেছেন, ‘এটা কে!’। জোয়া আখতার লিখেছেন, ‘হোলা’। কোরিওগ্রাফার পিয়ুশ ভগত লিখেছেন, ‘মনে হচ্ছে ফাইটার মোড অন।’

ধারণা করা হচ্ছে ‘ফাইটার’ ছবির লুক এটি। ‘ফাইটার’-এ হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকাকে।

হৃতিককে সর্বশেষ দেখা গেছে ২০১৯ সালের ‘ওয়ার’ ছবিতে। এরপর তাকে দেখা যাবে ‘বিক্রম বেদা’-তে। কিছুদিন আগেই অভিনেতা তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, ‘বিক্রম বেদা’র কাজ শেষ করেছেন তিনি। এই ছবিতে আরও আছেন সাইফ আলি খান।

তামিল হিট ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এই সিনেমা। প্রাচীন গল্পকাহিনী বিক্রম-বেতালের কথা মাথায় রেখেই তৈরি হচ্ছে ‘বিক্রম বেদা’। লোকগাথা ‘বেতাল পঞ্চবিংশতি’র অনুপ্রেরণায় তৈরি এ ছবিতে পুলিশ ইন্সপেক্টর বিক্রমের জীবনের একমাত্র মিশন হলো গ্যাংস্টার বেদা-কে হত্যা করা। কিন্তু শুভ আর অশুভের এই লড়াইয়ে দুজনে মুখোমুখি হওয়ার পর কেমনভাবে গ্যাংস্টার বেদা পাল্টে দেবে বিক্রমের দৃষ্টিভঙ্গি–সেই নিয়ে এগোবে সিনেমার গল্প। ২০২২ সালে ৩০ সেপ্টেম্বর সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ‘বিক্রম বেদা’।

 

বিষয়:বিক্রম বেদা হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…