চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কানতারা’ দেখে যা বললেন হৃতিক রোশান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

মুক্তির প্রায় আড়াই মাস পার করে ফেলেছে দক্ষিণী সিনেমা ‘কানতারা’। তারপরও যেন পুরো ভারত জুড়ে চলছে ‘কানতারা’র জয়জয়কার। ছবির গল্প থেকে শুরু করে অভিনয়, সাজসজ্জা সবই নজর কেড়েছে দর্শকের।

যদিও মুক্তির সময় খুব বেশি প্রচার পায়নি ছবিটি। তবে নিজগুণে ঠিকই জায়গা করে নিয়েছে দর্শকমনে। শুধু তাই নয় ‘পুষ্পা’, ‘কেজিএফ ২’ এর মতো বক্স অফিস কাঁপানো ছবিগুলোর চেয়েও বড়সড় সাফল্যের মুখ দেখেছে রিষভ শেঠির ‘কানতারা’।

প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছে এই কন্নড় ছবি। এবার সেই ছবিকে ঘিরেই মন খুলে প্রশংসা করলেন হৃতিক রোশান।

এই ছবি দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেছে হৃতিকের, এমনটাই জানিয়েছেন তিনি। টুইটে রিষভের প্রশংসা করে নিজের প্রতিক্রিয়া জানিয়ে হৃতিক লেখেন, ‘‘অনেক কিছু শিখলাম ছবিটা দেখে। সিনেমা নিয়ে রিষভের যে চিন্তাভাবনা, তা অসামান্য। যেমন অভিনয়, তেমন নির্দেশনা, সে রকমই ছবির গল্প। ক্লাইম্যাক্সে গায়ের লোম খাড়া হয়ে যায়। সম্মান জানাচ্ছি, তোমাদের পুরো টিমকে।’’

এর আগে রিষভ শেঠির ‘কানতারা’ দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল প্রভাস থেকে শুরু করে ধানুষরা। প্রভাস আবার দু’বার দেখেও ফেলেছেন এই ছবি।

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

Reneta

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা।

সূত্র: পিঙ্কভিলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানতারারিষভ শেঠিহৃতিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া

দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT