বাংলাদেশ সরকার ও ইউনিসেফ যৌথ উদ্যোগে জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) এর প্রতিষেধক টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। আগামী ২৪ অক্টোবর থেকে একযোগে শুরু হবে এই কর্মসূচি।
সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, এইচপিভি টিকাদান ক্যাম্পেইন আগামী ২৪ অক্টোবর থেকে দেশের ৭টি বিভাগে (চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট) শুরু হতে যাচ্ছে।
এতে বলা হয়, পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী স্কুল বহির্ভূত কিশোরীরা বিনামূল্যে এই টিকা পাবে।
টিকার জন্য নিবন্ধন করতে বা এইচপিভি টিকার সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে ।
উল্লেখ্য, জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫ হাজার নারী মারা যায়। মনে রাখবেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এক ডোজ এইচপিভি টিকাই যথেষ্ট।







