চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল সূর্যগ্রহণ অনলাইনে সরাসরি দেখবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ০৮, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
আকাশে সূর্যগ্রহণের দৃশ্য, চাঁদ সূর্যের আংশিক遮罩 করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ৮ এপ্রিল সূর্যগ্রহণ, এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। মূলত মেক্সিকো, আমেরিকা ও কানাডায় দেখা যাবে সূর্যগ্রহণ। ইতোমধ্যে বিরল এ সূর্যগ্রহণ দেখতে প্রস্তুত এসব দেশের কোটি মানুষ। তবে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে এই বিরল দৃশ্য অনলাইনের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন আপনিও।

মূলত ৮ এপ্রিল বাংলাদেশের সময়, রাত ৯টা ৪৩ মিনিট থেকে রাত ২টা ৫২ মিনিটের মধ্যে এই সূর্যগ্রহণ হবে। ফলে ভারত, বাংলাদেশ এবং আশপাশের অঞ্চল থেকে সেটা দেখা সম্ভব না।

এই সূর্যগ্রহণ দেখা যাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কয়েকটি জায়গা থেকে। সেই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশের পাশাপাশি কলম্বিয়া, ভেনেজুয়েলা, স্পেন, ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল ও আইসল্যান্ডের কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Banglabid

আর বাংলাদেশ, ভারত এবং আশপাশের অঞ্চল থেকে সূর্যগ্রহণ দেখা না গেলেও চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন এই অঞ্চলের মানুষ। ফলে সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পারবেন।

সূর্যগ্রহণের ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে নাসা। ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী সোমবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাসা এ ঘটনা লাইভ সম্প্রচার করবে। অর্থাৎ, বাংলাদেশ থেকে ৮ এপ্রিল রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত দেখা যাবে এই দৃশ্য। এ ঘটনার লাইভ স্ট্রিম নাসার ইউটিউব চ্যানেলে ও নাসাপ্লাস ওয়েবসাইটে সম্প্রচার করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজ সূর্যগ্রহণবিরল সূর্যগ্রহণসূর্যগ্রহণ দেখবে যেভাবে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি সাক্ষর

পরবর্তী

বঙ্গবন্ধু সেতু এলাকায় পিকআপ উল্টে নিহত ১, আহত অনেকে

পরবর্তী
শেখ ফজলুল হক মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতু এলাকায় পিকআপ উল্টে নিহত ১, আহত অনেকে

ক্রিকেট স্টেডিয়ামে আম্পায়ার সিদ্ধান্তের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেডের সঙ্গে ড্র শিরোপা জিততে যথেষ্ট নয়

সর্বশেষ

প্রয়োজন হলে ইরানে আরও ১০০ বার হামলা করতাম: ট্রাম্প

আগস্ট ২২, ২০২৬

স্টার্কের ৬ উইকেট, ১২ রানে ৫ থেকে টেনেটুনে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT