সানবাথে নিজেকে যেভাবে সুরক্ষিত রাখবেন

পুলে বেশ কিছু যুবক বন্ধুদের সাথে মজা করছে, গরমের মধ্যে ছুটি উপভোগ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দিনে বের হলেই সূর্যের আলো থেকে বাঁচতে আমরা অনেক কিছু ব্যবহার করি। তবে অনেক দেশে সানবাথ বা সূর্যস্নান মানুষের সংস্কৃতির অংশ।
কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি এড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ৷ চর্মরোগ বিশেষজ্ঞরা শরীরের অনাবৃত অংশে সবসময় সানলোশন ব্যবহারের পরামর্শ দিচ্ছেন, কারণ, বিশ্বব্যাপী ত্বকের ক্যানসারের হার দিগুণ মাত্রায় বাড়ছে৷
চর্মরোগ বিশেষজ্ঞ ওসে রাডেমাখার বলেন, ভিটামিন ডি-র জন্য আমাদের সূর্যের আলো দরকার৷ সেজন্য সপ্তাহে মাত্র কয়েক মিনিট সূর্যের আলো থাকলেই চলে। বিষয়টি কোনো অঞ্চলে থাকেন তার উপরও নির্ভর করে।
আবহাওয়া অ্যাপে থাকা ইউভি ইনডেক্সের ক্ষেত্রে রাডেমাখার বলেন, ইউভি ইনডেক্স ১-১১ মধ্যে থাকে। ১১ হচ্ছে সর্বোচ্চ। এমনটা শুধু নিরক্ষরেখায় দেখি। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, ইউভি ইনডেক্স ৩ হলেও সানস্ক্রিন ব্যবহার শুরু করা উচিত৷
রাডেমাখার আরও বলেন, ইউভি ইনডেক্স ৩- এ ভিটামিন “ডি”-এর উৎপাদনও শুরু হয়৷ ফলে আপনার ত্বকের ধরন এবং আপনি কোথায় থাকেন, তার ভিত্তিতে প্রয়োজনে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হতে পারে৷ প্রাপ্তবয়স্কদের ৪০ মিলিলিটার সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।






