চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে তিন উৎসব, নিজেকে সাজাবেন যেভাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৪
লাইফস্টাইল
A A
বাংলাদেশের উৎসবের জন্য নারীরা ঐতিহ্যবাহী পোশাক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্ত মানেই রঙের ছড়াছড়ি। শীতের জরাজীর্ণতা কাটিয়ে, ফুলে ফুলে সেজে ওঠার আনন্দময় প্রস্তুতি এখন প্রকৃতিজুড়ে। বসন্তবরণকে ঘিরে শুরু হয় নানা আয়োজন। তবে ঘটনাক্রমে এ বছর ১৪ ফেব্রুয়ারিতে একই সাথে ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুন ও সরস্বতী পূজা! একই দিনে বাঙালি তিনটি উৎসব পালন করবে।

এমন উৎসবমুখর দিনে নিজেকেও সুন্দরভাবে সাজিয়ে তুলতে কে না চায়! জেনে নেই এবার ১৪ ফেব্রুয়ারিতে কীভাবে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারি।

পোশাক: ফাল্গুনে সবাই হলুদ বা সুবজ শাড়িতেই নিজেদের জড়িয়ে রাখতে পছন্দ করে। ভালোবাসা দিবসে আবার অনেকেই লাল পোশাক পরতে পছন্দ করেন। অন্যদিকে সরস্বতী পূজা মানেই লাল-সাদা শাড়ি। তাই নিজেদের পছন্দের রঙের শাড়ি নির্বাচন করতে পারেন এবারের ১৪ ফেব্রুয়ারিতে।

প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী শাড়ি ও গয়না পরিহিত নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

 

ছেলেরা সাদা, হলুদ বা লাল রঙের পাঞ্জাবি পরতে পারেন। যেহেতু এখন দিনের বেলায় বেশ গরম পড়ে আর সন্ধ্যার পর হালকা শীত। তাই ভারি পোশাকের বদলে হালকা সুতির পোশাক পরাই আরামদায়ক। শাড়ি,পাঞ্জাবির সাথে শাল রাখতে পারেন সন্ধ্যায় বের হলে।

 

Reneta

 

সাজসজ্জা: পোশাকের সঙ্গে চাই মানানসই সাজ। দিনের বেলা বের হলে হালকা মেকআপ করুন। চোখ সাজাতে হালকা আইশ্যাডো, মাশকারা আর গাঢ় করে আইলাইনার ও কাজল দিতে পারেন। যেহেতু চোখের মেকআপ একটু গাঢ়, তাই সামঞ্জস্য রাখতে ঠোঁটের মেকআপ মিউটেড রাখা ভালো।

 

 

বিউটি ই-কমার্স প্লাটফর্ম চয়েজ লিগ্যাসি’র মেকআপ আর্টিস্ট তামান্না রহমান খান বলেন, বর্তমান আবহাওয়াতে পারফেক্ট মেকআপ এর জন্য বেইজ মেকআপটা ভালো হওয়া জরুরি। আর নিখুঁত মেকআপ লুকের জন্য স্কিন হাইড্রেশনের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। সেজন্য স্কিন টাইপ অনুযায়ী ক্লিঞ্জার, মশ্চারাইজার, প্রাইমার অ্যাপ্লাই করে স্কিন প্রিপেয়ার করে নিতে হবে।

 

 

তিনি বলেন, শুষ্ক ত্বকের জন্য হাইড্রেটিং প্রোডাক্ট এবং তৈলাক্ত ত্বকের জন্য ম্যাটিফাইং প্রোডাক্ট ব্যাবহার করতে হবে। ফাউন্ডেশনের বদলে স্কিন টিন্ট ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে, ফ্রেশ এবং ক্লিন লুকের জন্য যত কম প্রোডাক্ট ব্যবহার করা যায় ততই ভালো। এছাড়া, লিপস্টিক দেয়ার আগে অবশ্যই লিপ বাম বা ভ্যাজলিন ব্যবহার করতে হবে। এবং সবশেষে মেকআপ সেটিং মিস্ট ব্যবহার করতে হবে সুন্দর ফিনিশিং লুক দেয়ার জন্য।

চুলের সাজ: খোলা চুল, বেণী কিংবা খোপা, তিনটিই বেশ মানায় শাড়ির সাথে। তবে এদিন ফুলের বাহার সবখানেই। তাই চুলে জড়িয়ে নিতে পারেন একটু ফুল। লাল, হলুদ, সাদা কিংবা আপনার পোশাকের সঙ্গে মানিয়ে বাছাই করতে পারেন চুলের ফুল।

 

গয়না: দেশজ উপকরণে তৈরি কাঠ, পুঁতি বা মাটির গহনা পরতে পারেন। কানে বড় দুল পরলে, গলায় কিছু না পরলেও হবে। পরতে চাইলে ছোট পুতির বা মাটির লম্বা মালা পরতে পারেন। শুধু যদি ঘোরার পরিকল্পনা থাকে তাহলে হাত ভরে কাচের রেশমী চুড়ি পরতে পারেন। আর কর্মজীবি নারী বা ছাত্রীরা হাত ভরে চুড়ি না পরে কাঠ, সুতা বা মেটালের মোটা একটা বা দুইটা চুড়ি পরতে পারেন। এতে করে উৎসবের আমেজও বজায় থাকবে আর কাজ করতেও অসুবিধাও হবে না। ছেলেরা পোশাকের সাথে মানানসই হাতঘড়ি বা ব্রেসলেট পরতে পারেন।

 

 

ফিচার লেখক: নাজিলা নূর, ইন্টার্ন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাল্গুনভালোবাসা দিবসসরস্বতী পূজাসাজগোজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না: রণধীর জয়সওয়াল

আগস্ট ৭, ২০২৬

ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোপনে কর্মস্থল ছাড়লেন বন কর্মকর্তা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT