চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৬ কোটি টাকার সিনেমা ৪০০ কোটি ছাড়ানোর নেপথ্যে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২২
বিনোদন
A A

পুরো ভারত জুড়ে চলছে এখন কন্নড় ভাষার ছবি ‘কানতারা’র জয়জয়কার। ছবির গল্প থেকে শুরু করে অভিনয়, সাজসজ্জা সবই যেন নজর কেড়েছে দর্শকদের।

তাইতো ছবি মুক্তির দুই মাস পার হতে না হতেই ১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমাটির আয় বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপিরও বেশি ছাড়িয়ে গেছে। কিন্তু বিশ্বব্যাপী কেন এতটা জনপ্রিয়তা পেল এই ‘কানতারা’? কী আছে এতে?

সম্প্রতি ভারতের ৫৩তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেওয়া এক সাক্ষাতকারে সে প্রসঙ্গে কথা বলেছেন ছবিটির অভিনেতা ও পরিচালক রিষভ শেঠি।

বিশ্বব্যাপী ‘কানতারা’র জয়জয়কারের নেপথ্যে রহস্য তুলে ধরে রিষভ বলেছেন, “আমি বিশ্বাস করি যে পৃথিবীতে চলচ্চিত্রের ভাষা এক। সেটা স্থানীয় সিনেমা হলেও বিশ্বব্যাপী এর চাহিদা থাকবেই।”

তিনি আরও বলেন, “৯০ এর দশক পর্যন্ত আঞ্চলিক ভাষার সিনেমায় পশ্চিমা চলচ্চিত্রের আধিপত্য ছিল। কিন্তু এখন তারা স্থানীয় সংস্কৃতিকেও অন্তর্ভুক্ত করছে। এই বৈচিত্র্যগুলো সিনেমাকে একটি নতুন রূপ দিয়েছে, যা দর্শকরাও পছন্দ করছেন।”

নির্মাতা আরও বলেন, এখন বিশ্ব দর্শকের কাছে স্থানীয় সংস্কৃতির গ্রহণযোগ্য বেড়েছে। যার উদাহরণ ‘কানতারা’। একটি ভিন্ন ভাষা হওয়া সত্ত্বেও, ‘কানতারা’ সারা ভারত জুড়ে থাকা দর্শকরাও ভালভাবে গ্রহণ করেছে। কারণ দর্শক এই ছবিটির থিমের সাথে মিশে যেতে পেরেছেন।

Reneta

পৌরাণিক কাহিনী নির্ভর ‘কানতারা’ ছবির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন রিষভ শেঠি। ‘কানতারা’ শব্দের অর্থ গহীন জঙ্গল। ছবির গল্প স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’কে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

ছবিতে অভিনয় করেছেন কিশোর, অচ‍্যুত কুমার, সপ্তমী গৌড়া, প্রমোদ শেঠির মতো অভিনেতা অভিনেত্রীরা। প্রেক্ষাগৃহে মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতেও স্ট্রিমিং হচ্ছে ছবিটির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অচ‍্যুত কুমারকানতারাকিশোরপ্রমোদ শেঠিরিষভ শেঠিসপ্তমী গৌড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT