আন্তর্জাতিক

গরমে আরাম দিচ্ছে এসি হেলমেট

একজন শ্রমিক হেলমেট পরা, নির্মাণ কাজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাণ সাইটে একজন শ্রমিক হেলমেট পরা, নিরাপত্তা সরঞ্জাম সহ কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে টানা রোদে দাঁড়িয়ে কাজ করতে হয় ট্রাফিক পুলিশদের। তাদের এই কষ্টের কথা চিন্তা করেই এসি হেলমেট উদ্ভাবন করেছেন ভারতের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

টাইমস এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) এর একজন শিক্ষার্থীর এই বিশেষ হেলমেট উদ্ভাবন করেছেন। ইতিমধ্যেই দেশটির ভাদোদরা অঞ্চলে দিনের ডিউটিতে থাকা প্রায় ৪৫০ ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ এই হেলমেট।

এসি হেলমেট পরে কাজ করছেন একজন ট্রাফিক পুলিশ

এই হেলমেটটি হল একটি বিশেষ ব্যাটারি চালিত হেলমেট যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। সূর্যের প্রখর রোদ থেকে আরাম দেয়। এই হেলমেট পরার পর মাথা ঠাণ্ডাও থাকে। তাই এই হেলমেট মাথায় পরে ভাদোদরার শত শত ট্রাফিক পুলিশ বেশ স্বস্তিতে কাজ করছেন।

গ্রীষ্মপ্রধান দেশগুলোতে তীব্র গরমের দিনে অনেক ট্রাফিক পুলিশকে ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। যার কারণে অনেক সময়ই তাদের জীবন বিপজ্জনক হয়ে ওঠে।

বিষয়:এসি গরম গ্রীষ্ম ট্রাফিক পুলিশ হেলমেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…