চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কত ভোট পেলেন মেঘনা আলম!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঢাকা-৮ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী-কে পাঁচ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচিত এই আসন ঢাকা-৮ আসন-এ অন্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম পেয়েছেন ৬০৮ ভোট।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, এই আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি ভোট। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। এ ছাড়া পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন, যাদের মধ্যে ভোট পড়েছে ৬ হাজার ১২টি এবং বাতিল হয়েছে ৩২০টি।

ফলাফলে আরও জানা যায়, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮টি কেন্দ্রে সরাসরি ভোট পেয়েছেন ৫১ হাজার ৫৭২টি। এর সঙ্গে পোস্টাল ভোট যোগ হয়ে তার মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৪ হাজার ১২৭টি।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।

এই ফলাফলের মাধ্যমে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের জয় নিশ্চিত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নি র্বাচন ও গণভোট ২০২৬জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ঢাকা-৮_আসনপোস্টাল_ভোটমির্জা আব্বাস উদ্দিন আহমেদমেঘনা_আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT