চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে স্পেসওয়াক করেন নভোচারীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৮ পূর্বাহ্ণ ২৮, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নভোচারীরা স্পেসে হাওয়ায় ভাসছেন, পৃথিবীর পৃষ্ঠার নিচে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া নভোচারীদের কাজের প্রয়োজনে মহাকাশযানের বাইরে যেতে হয়। স্পেসওয়াক-এর মাধ্যমে সেটি করেন তারা। সেজন্য তাদের বিশেষ স্যুট পরতে হয়। সেখানে হাঁটা যেমন কঠিন, তেমন বিপজ্জনক। স্টেশনটি যে উচ্চতায় ঘোরে সেখানে অনেক ঠাণ্ডা, কোন বাতাসও নেই। মাত্র ৩০ সেকেন্ড পরই মানুষ মরে যাওয়ার কথা। তাই শুধুমাত্র বিশেষ স্যুট পরেই নভচারীদের বেঁচে থাকা সম্ভব।

স্যুটটি দেখতে অনেকটা ছোট মহাকাশযানের মতো। পিঠে থাকা ব্যাগ নভচারীদের শ্বাস নেওয়ার বাতাস দেয়। আর কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। স্যুটে কয়েকটি স্তর থাকে যেন গ্যাস ঢুকতে বা বেরোতে না পারে, আর অতিরিক্ত চাপও যেন সহ্য করতে পারে। বাইরের স্তরটি অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া অগ্নি-প্রতিরোধী কেভলার তন্তু দিয়ে তৈরি৷ মাইক্রো-মিটিওরাইট ও সৌর বিকিরণ থেকে নভচারীদের রক্ষা করে এই স্যুট।

নভোচারীরা বিশেষ পোশাক পরেন যার সঙ্গে টিউব লাগানো থাকে। এই টিউব দিয়ে ঠাণ্ডা পানি প্রবাহিত হওয়ায় নভোচারীরা অতিরিক্ত তাপ থেকে রক্ষা পান। স্টেশনে যাওয়ার আগে নভোচারীরা বিশেষ সুইমিংপুলে ট্রেনিং নেন। এইসময় ডাইভারদের মতো তাদের ১০০ কেজি ওজনের স্যুটের সঙ্গে আরও ওজন লাগানো থাকে, যেটি তাদের ভেসে থাকতে সহায়তা করে। অর্থাৎ মহাকাশের অবস্থা তৈরি করা হয়।

Banglabid

মহাকাশ স্টেশনে ওজনহীন পরিবেশ থাকে৷ কারণ, এটি এত দ্রুত পৃথিবীর চারপাশে ঘোরে যে, কেন্দ্রাতিগ বল ও মাধ্যাকর্ষণ একে অপরের ভারসাম্য বজায় রাখে৷ প্রতি সেকেন্ডে এটি সাত কিলোমিটার পথ অতিক্রম করে! নভচারীরাও একই গতিতে চলতে থাকেন৷ কিন্তু তারা সেটি টের পান না। স্টেশনের বাইরে নভোচারীরা তাদের নিজস্ব অরবিটে থাকেন। ছোট ধাক্কা বা নড়াচড়ার কারণে অরবিট পরিবর্তন হয়ে যেতে পারে। সেটি হলে তাদের দূরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।

সেটি হলে নভোচারীদের পক্ষে নিজে নিজে ফিরে আসা সম্ভব নয়৷ সে কারণে মহাকাশযানের সঙ্গে তাদের সবসময় আটকে থাকতে হয়। নাসা ১৯৮৪ সালে বিশেষ ব্যাকপ্যাক পরীক্ষা করেছিল। বিভিন্ন কাজে নভোচারীরা যেন মহাকাশযান থেকে দূরে যেতে পারেন সেজন্য এর প্রয়োজন অনুভূত হয়েছিল৷ জরুরি পরিস্থিতিতে পড়লে নভোচারীরা তাদের অবস্থান স্থিতিশীল করতে থ্রাস্টার চালু করে মহাকাশযানে ফিরে যেতে পারেন।

স্টেশনের বাইরে কাজ করার সময় নভোচারীরা দুটি শিকল দিয়ে স্টেশনের সঙ্গে যুক্ত থাকেন। শিকল ব্যবহার করে তারা নড়াচড়া করতে পারেন। তবে স্থান পরিবর্তনের সময় অন্তত একটি শিকলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হয়। আরও দূরে যাওয়ার জন্য নভোচারীরা রোবটিক হাত ব্যবহার করেন৷ নভচারীদের নিরাপদে ধরে রাখার জন্য সেখানে বিশেষ প্ল্যাটফর্ম রয়েছে।

Reneta

সুত্র: ডয়েচ ভেলে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নভোচারীস্পেসওয়াক
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT