জনপদ

শেরপুরে বিদ্যুৎস্পর্শে গৃহবধু নিহত

শেরপুরে বিদ্যুৎস্পর্শে গৃহবধু নিহতের খবর, স্থানীয় লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বিদ্যুৎস্পর্শে গৃহবধু নিহতের ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড়, পুলিশ ও স্থানীয় প্রশাসনের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী নামাপাড়া গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক গৃহবধু নিহত হয়েছে।

সোমবার ১৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

নিহত নিপা বেগম (৩৫) ওই গ্রামের মোজাফ্ফর আহমেদ-এর মেয়ে এবং দুই সন্তানের জননী ছিলেন। স্বামী-সন্তান সহ তিনি কয়েকদিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইচএসপি (কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার) মো. শহিদুজ্জামান (ডালিম) জানান, বাবার বাড়িতে পানির মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জ্ঞান হারান। পরিবারের লোকজন নিপা বেগমেক দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…