চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা একমাস হাউজফুল, ‘পরাণ’ এর নারী দর্শক বেশি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২২
বিনোদন
A A

ঈদে মুক্তির পর অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। ঢাকার স্টার সিনেপ্লেক্সে রবিবার পর্যন্ত টানা ২৯ দিন হাউজফুল দিচ্ছে।

সিনেপ্লেক্সে খোঁজ নিয়ে জানা গেল, ইতোমধ্যে আগামী দুদিনের অগ্রিম টিকেটও শেষ। সেই হিসেবে টানা একমাস হাউজফুল লাইভ টেকনোলজিস প্রযোজিত বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, রাশেদ অপু অভিনীত ‘পরাণ’ ছবিটি!

স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় একই অবস্থা। মুক্তির ২৯তম দিনেও রবিবার রাতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গিয়ে দেখা যায়, লম্বা লাইন ধরে দর্শক হলে ঢুকছেন। সেখানে নারী দর্শক ছিল বেশি। রাজধানীর এলিফেন্ট রোড থেকে এক পরিবারের ৬জন মিলে ‘পরাণ’ দেখতে এসেছিলেন।

তাদেরই একজন শাহানারা। তিনি বলেন, এখন পরিবারের সবাইকে নিয়ে দেখার মত ছবি হচ্ছে। সংবাদ মাধ্যমের কল্যাণে জেনেছি ‘পরাণ’ খুব ভালো ছবি। এজন্য আমরা ৪ বছর পর পরিবারের ৬জন দেখতে এসেছি। এমন সুস্থ ধারার সামাজিক ছবি তৈরি হলে পারিবারিক দর্শক আবার সিনেমা হলে ফিরবে।

পুত্র ও কন্যা নিয়ে কাকরাইল থেকে ‘পরাণ’ দেখতে আসেন শিক্ষিকা মনিরা বেগম। তিনি জানান, দুদিন আগে টিকেট কেটেছিলেন। আগেও দেখার ইচ্ছা ছিল কিন্তু সময় বের করতে পারেননি। বলেন, মাঝেমধ্যে হলিউডের ছবি দেখতে আসা হয়। কিন্তু এবার বাংলা ছবি ‘পরাণ’ দেখলাম। চমৎকার ছবি। নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

এদিকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, হলিউডের ‘থর’ ও বুলেট ‘ট্রেন’ এর চেয়ে ‘পরাণ’ ও ‘হাওয়া’ বেশি দর্শক দেখছেন। ২৯ দিনের মাথায় হাউজফুল দিচ্ছে ‘পরাণ’। সবচেয়ে বেশি দেখছে নারী ও পারিবারিক দর্শক। মুক্তি পাওয়া ‘হাওয়া’ নিয়েও দর্শকের আগ্রহ ভালো। তবে ‘পরাণ’ যে এতটা সাফল্য পাবে সেটা ধারণার বাইরে ছিল বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Reneta

প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পরাণ’ যেভাবে মানুষ দেখছে এটা বাংলা ছবির জন্য নতুন এক মাইলস্টোন। এখনো মানুষ টিকেট না পেয়ে ফিরে যাচ্ছে। আমরা অভিভূত। নিকট অতীতে বাংলা সিনেমার ক্ষেত্রে এমনটা দেখা যায়নি।

নির্মাতা রায়হান রাফী ও প্রযোজক ইয়াসির আরাফাত

‘পরাণ’-এর সাফল্যে রীতিমত তারকা নির্মাণ বনে গেছেন রায়হান রাফী। বাণিজ্যিক ছবির সবচেয়ে আলোচিত এ নির্মাতা বলেন, ২৯ দিন পর হাউজফুল যাওয়া সত্যি এমন আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে ভালো লাগছে নারী দর্শকরা সময় নিয়ে হলেও সিনেমাটি দেখতে আসছেন। যে ছবি দেখতে পরিবার নিয়ে মানুষ হলে আসে সেই ছবির সাফল্য আসলে থেমে থাকে না। ‘পরাণ’ সবার পরাণ জয় করেছে। এই অভিজ্ঞতা আজীবন মনে থাকবে।

‘পরাণ’ ছবির প্রযোজক ও লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, মুক্তির একমাস হতে যাচ্ছে কিন্তু দর্শকের উন্মাদনায় মনে হচ্ছে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘পরাণ’। সবখান থেকে খুব ভালো সাড়া পাচ্ছি। বাংলা ছবির সুদিন ফিরিয়ে আনতে আমাদের ‘পরাণ’ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

শুধু দেশে নয়, বিদেশেও ‘পরাণ’ চলবে বলে জানান তিনি। বলেন, ১২ আগস্ট থেকে অস্ট্রেলিয়াতে চলবে। ধারাবাহিকভাবে ইউরোপ ও মধ্যপ্রাচ্যেও মুক্তির প্রক্রিয়া চলছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াশ রোহাননাসির উদ্দিনপরাণবিদ্যা সিনহা মিমরায়হান রাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজসিনেমাহাওয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোটগ্রহণ কেন্দ্র ধূমপানমুক্ত রাখার নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পাকিস্তানের কাছে ভারত ম‍্যাচ বয়কটের ব্যাখ্যা চেয়েছে আইসিসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT