চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোটেল রিল্যাক্স’র সাফল্যে বঙ্গের আরও দুই কনটেন্টে অমি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ২৬, মে ২০২৩
বিনোদন
A A

গেল ঈদে বঙ্গের প্রযোজনায় ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ নির্মাণ করে দেশীয় ওটিটিতে রেকর্ড গড়েন পরিচালক কাজল আরেফিন অমি। সেই রেশ কাটতে না কাটতেই প্রতিষ্ঠানটির আরও দুটি ওয়েব কনটেন্টে যুক্ত হলেন জনপ্রিয় এই নির্মাতা।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বঙ্গের সঙ্গে চুক্তিবদ্ধ হন ‘ব্যাচেলর পয়েন্ট’-খ্যাত অমি। নতুন কনটেন্ট দুটির চুক্তি স্বাক্ষরে পরিচালক অমি ও তার সহযোগী পরিচালক শিমুল শর্মা, এক্সিকিউটিভ প্রডিউসার তৌহিদ হোসেনসহ বঙ্গের চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

কাজল আরেফিন অমি জানান, ‘অসময়’ নামে একটি ওয়েব ফিল্ম এবং ‘আন্ডার ওয়ার্ল্ড’ (সিজন ওয়ান) নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন।

চুক্তি শেষে টিভি নাটকের অন্যতম আলোচিত পরিচালক অমি বলেন, কোরবানি ঈদের পরে “অসময়”-এর শুটিং শুরু হবে। চিত্রনাট্য নিয়ে কাজ শুরু হয়েছে। অসময়’র শুটিং শেষ হওয়ার পর দ্বিতীয় অরিজিনাল সিরিজ “আন্ডারওয়ার্ল্ড” সিজন ১ নিয়ে কাজ শুরু হবে।

অমি বলেন, “হোটেল রিল্যাক্স” দিয়ে যত দর্শকের কাছে পৌঁছেছি “অসময়” এবং “আন্ডারওয়ার্ল্ড” দিয়ে তার চেয়েও বেশি দর্শকের কাছে পৌঁছানোটাই আমার লক্ষ্য। পরিচালক হিসেবে আমি মানসম্মত কনটেন্ট নির্মাণ করতে চাই যেন আমাদের দর্শকরা পে করে কনটেন্ট দেখায় অভ্যস্ত হয়। এতে আমাদের কনটেন্ট মার্কেট বড় হবে, ইন্ডাস্ট্রি বড় হবে এবং আমাদের পরিচালক ও শিল্পীরা আরো বড় পরিসরে কাজ করার সাহস ও সুযোগ পাবে।

মুশফিকুর রহমান মঞ্জু বলেন, পে করে কনটেন্ট দেখার ব্যাপারে আমরা প্রাথমিক পর্যায়ে আছি। এজন্য আমাদের প্রয়োজন এমন কনটেন্ট যা দর্শককে আকৃষ্ট করে মনোযোগ ধরে রাখতে পারবে। এ ধরনের কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে কাজল আরেফিন অমি একজন পরীক্ষিত এবং প্রমাণিত পরিচালক। তাই আমাদের মনে হয়েছে, কাজল আরেফিন অমির সাথে যদি আমরা আবার কাজ করে যাই তাহলে বঙ্গ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিকাজল আরেফিন অমিনাটকবঙ্গলিড বিনোদনহোটেল রিল্যাক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT