কুয়েতে খাবার সরবরাহকারী প্রবাসী গুলিবিদ্ধ

An abstract artwork depicting a human figure with splattered black and red ink, creating a dynamic and expressive visual. Channel i News – চ্যানেল আই নিউজ
মো. মোশাররফ: কুয়েতের আল জাহারা এলাকায় অজ্ঞাত শর্টগানের গুলিতে একজন খাবার সরবরাহকারী প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন।
কুয়েতের স্থানীয় গণমাধ্যম আল রাই ও আরব টাইমস এই তথ্য নিশ্চিত করে জানায়, অজ্ঞাতপরিচয় হামলাকারীর দ্বারা গুলিবিদ্ধ ওই রেস্তোরাঁর খাবার সরবরাহকারী বর্তমানে জাহরা হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে গুরুতর অবস্থায় রয়েছেন।
গুরুতর আহত প্রবাসীর নাম পরিচয় এখনও প্রকাশ করেনি দেশটির স্থানীয় গণমাধ্যম।
যে আহত ব্যক্তি কুয়েতের আল-জাহরা গভর্নরেটের একটি রেস্তোরাঁর খাবার সরবরাহকারী এবং তিনি একজন প্রবাসী। খাবার অর্ডার নিয়ে রেস্তোরাঁ থেকে দেশটির মরু অঞ্চল ছুব্বিয়াতে যাওয়ার পথে আততায়ী হাতে তিনি গুলিবিদ্ধ হন। গোয়েন্দারা বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করতে এবং অপরাধের পেছনের উদ্দেশ্য নির্ধারণ করতে তদন্ত শুরু করেছেন।
হামলার শিকার ওই প্রবাসীর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হলে তার কাছ থেকে বিবৃতি পেলে সক্রিয়ভাবে ঘটনার তদন্ত করা যাবে।






