কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হোটেল কর্মচারী নিহত

একজন যুবক ব্যক্তি আধুনিক শহর পরিবেশে দাঁড়িয়ে, ক্যাজুয়াল পোশাক পরা, শান্ত ও আত্মবিশ্বাসী।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজার সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এঘটনা ঘটে।
নুরুল কাদের চকরিয়া উপজেলার বড়ইতলী ৪ নম্বর ওয়ার্ড উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে। তিনি হোটেলের রান্নাঘরের শেফ সহকারি ছিলেন।
শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, হোটেলের কাজ শেষে নুরুল কাদের ও দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এসময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফিরে এলে বিস্তারিত জানা যাবে।






