চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেট মিডলটনের চিকিৎসার তথ্য বেআইনিভাবে দেখার চেষ্টায় হাসপাতালের কর্মীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ন ২০, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

কিছুদিন আগে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। রাজপরিবারের সদস্য হওয়ায় তার চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য গোপন রাখা হয়। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, ওই হাসপাতালের কর্মীরা কেটের চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য বেআইনিভাবে দেখার চেষ্টা করেছেন।

বিবিসি জানিয়েছে, সাধারণত যুক্তরাজ্যের বেসরকারি হাসপাতাল ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নিয়ে থাকেন রাজপরিবারের সদস্যরা। এই হাসপাতালের কর্মীরাই কেটের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত নথি লুকিয়ে দেখার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, হাসপাতালটির কমপক্ষে একজন সদস্য রাজকুমারীর চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত তথ্য দেখার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগের বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন কেনসিংটন প্রাসাদের একজন মুখপাত্র। তিনি বলেছেন, এটি হাসপাতালটির নিজস্ব বিষয়।

যুক্তরাজ্যের তথ্য কমিশনারের অফিসে (আইসিও) বলছে, কেটের ব্যক্তিগত তথ্য লুকিয়ে দেখার চেষ্টার খবর পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে লোকচক্ষুর আড়ালে চলে যান কেট মিডলটন। তার হঠাৎ অনুপস্থিতি নিয়ে নানা গুজবেরও সৃষ্টি হয়। কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত জানুয়ারিতে পেটে অস্ত্রোপচারের পর বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কেট মিডলটনপ্রিন্সেস অব ওয়েলসযুক্তরাজ্যরাজপরিবারলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের বিশেষ উচ্ছেদ অভিযান

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ও ফেনীতে নতুন খাল খনন কর্মসূচি শুরুর ঘোষণা

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরব আমিরাতে খামারে ড্রোন হামলা, বাংলাদেশি নিহত

এপ্রিল ১, ২০২৬
ছবি: মারধরের শিকার লতিবাবাদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল।

চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হিটলার ও ইহুদি নিয়ে বিতর্কিত বক্তব্য, অস্ট্রেলিয়া থেকে আজহারী বহিষ্কৃত

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT