চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্ত্রী ৩’ সহ আসছে যতোসব হরর ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
হরর ছবি যেখানে তিনজন মুখোশধারী নারী ও একটি ভীতিকর প্রাণী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাডক ফিল্মসের হরর ইউনিভার্স নিয়ে চর্চার শেষ নেই। এই ইউনিভার্সের ‘স্ত্রী ২’ ২০২৪-এ বক্স অফিসে ঝড় তুলেছিল। শাহরুখের ছবিকেও পিছনে ফেলে দিয়েছিলেন শ্রদ্ধা-রাজকুমাররা। তখনই জানা গিয়েছিল ‘স্ত্রী ৩’ও আসবে।

অনেকেই ভেবেছিলেন যে ‘স্ত্রী ৩’ দিয়েই বোধ হয় এই ইউনিভার্সের গল্প শেষ হবে। কিন্তু নির্মাতাদের যে সে পরিকল্পনা একেবারেই নেই তা বোঝা গেল তাঁদের একটি পোস্টের মাধ্যমে। নতুন বছরের শুরুতেই ম্যাডক ফিল্মস দিল বড় চমক। ‘স্ত্রী ৩’ থেকে ‘ভেড়িয়া ২’, ‘মুঞ্জিয়া’-এর পার্ট ২-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতা। কিন্তু এখানেই শেষ নয়, এই ইউনিভার্সের আরও নানা ছবির নাম ও মুক্তির তারিখ প্রকাশ করলেন নির্মাতারা।

অনেকের মতে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স কায়দায় ম্যাডক ফিল্মস তাদের হরর ইউনিভার্সের চেনা অচেনা চরিত্রের একাধিক ছবি ঘোষণা করল। মার্ভেল যেমন তাদের এক একটা সাগার সমস্ত ছবির নাম ও ছবি মুক্তির সময় বেশ কয়েক বছর আগে থেকেই জানিয়ে দেয়, তেমনই ম্যাডকও এবার তাদের এই হরর ইউনিভার্সের সব ছবির নাম ও তারিখ প্রকাশ করল।

২০২৫ থেকে ২০২৮ পর্যন্ত এই ইউনিভার্সের যে যে ছবি মুক্তি পাবে তার একটা তালিকাও প্রকাশ করেছেন নির্মাতারা। সেখানে চেনা চরিত্র যেমন- ‘স্ত্রী’, ‘মুঞ্জিয়া’, ‘ভেড়িয়া’ যেমন আছে, তেমনি ‘থামা’, ‘চামুন্ডা’র মতো ছবির নামও রয়েছে। তাছাড়াও ক্রসওভার ছবিরও ঘোষণা করেছে ম্যাডক ফিল্মস।

ম্যাডক ফিল্মসের বহুল প্রত্যাশিত ছবি ‘থামা’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। এই ছবিতে ভ্যাম্পায়ারের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানা এবং সামান্থা রুথ প্রভুকে। তারপর একদম বছরের শেষে ৩১ ডিসেম্বর মুক্তি পাবে ‘শক্তি শালিনী’।

এরপর ২০২৬ সালের ১৪ আগস্ট বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া ২’ এবং ৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘চামুন্ডা’। তারপর ২০২৭ সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ৩’। ২০২৭-এর ১৩ আগস্ট মুক্তি পাবে এই ছবি। ওই বছরই মুঞ্জিয়ার সিক্যুয়াল ‘মহা মুঞ্জিয়া’ মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।

এই সব ছবি মুক্তির পর আসবে সেই ক্রসওভার ছবি ‘পেহলা মহাযুদ্ধ’। ছবিটি ২০২৮ সালের ১১ আগস্ট মুক্তি পাবে ওই বছরই ১৮ অক্টোবর আসবে এর সিক্যুয়াল ‘দুসরা মহাযুদ্ধ’।

ট্যাগ: বরুনভেড়িয়ারাজকুমারসিনেমাস্ত্রী ৩হরর সিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা

পরবর্তী

নিজের বেলায় ঠিক আছে, অন্যরা পেলে নেই: রোনালদোকে বললেন রদ্রি

পরবর্তী
ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল জয়ে উল্লসিত, পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের বেলায় ঠিক আছে, অন্যরা পেলে নেই: রোনালদোকে বললেন রদ্রি

তেঁতুলিয়ায় ঘন কুয়াশাচ্ছন্ন মাঠ ও গাছপালা, শীতের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সর্বশেষ

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT