রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। এছাড়াও কৃষি মার্কেট ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার দিবাগত রাত পৌনে ৪ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানিয়েছেন, মার্কেটিতে আনুমানিক ২০০ দোকান রয়েছে। আগুনে পুড়ে গেছে মার্কেটের শতাধিক দোকান। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরকারের সহযোগিতা না পেলে ঘুরে দাড়াতে পারবেন না তারা।
আগুনের প্রকৃত কারণ ও হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।








