জনপদ

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্থানীয় মানুষ ও পুলিশ সদস্যরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মুন্সিগঞ্জ জেলার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (১২ অক্টোবর) শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া সার্বজনীন পূজামণ্ডপ এবং সিরাজদিখান উপজেলার ইছাপুরা, গোয়ালবাড়ি এবং সন্তোষপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, এবছর ভালোভাবে পূজা উদযাপন হচ্ছে। সরকারের পক্ষ থেকে এবছরই সবচেয়ে বেশি অর্থ বরাদ্ধ দেওয়া হয়েছে।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য বছর ২ বা ৩ কোটি টাকা পূজা উদযাপনের জন্য বরাদ্ধ দেওয়া হলেও এবছর ৪ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপের আইনশৃঙ্খলা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী, র‍্যাব,পুলিশসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে।

বিষয়:জাহাঙ্গীর আলম চৌধুরী পূজামণ্ডপ স্বরাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…