চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফায়ার সার্ভিসের কার্যক্রম নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর ফুলবাড়ীয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম সবচেয়ে বেশি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ফায়ার ফাইটারসহ এ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাছাড়া তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপরও তারা খুব সাফল্যের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রতিষ্ঠানটির তেমন কোনো ব্যর্থতা নেই তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বর্তমানে বাংলাদেশের ৩২টি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। তাছাড়া এ অধিদপ্তরের জনবল সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। উপদেষ্টা বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা কম। তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

উপদেষ্টা আরো বলেন, ফায়ার ফাইটারদের চাকরিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেজন্য ফায়ার ফাইটারদের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও তুলনামূলক কম বয়সীদের নিয়োগে প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, চাকরিতে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু সতর্কতামূলক নোটিশ দিলেই হবে না, দু’একটি ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রশিক্ষণ একাডেমির জন্য মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় স্থান নির্ধারণ করা হয়েছে। কিন্তু স্থানটিকে এখনো প্রশিক্ষণের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। যত দ্রুত সম্ভব এটিকে প্রশিক্ষণ উপযোগী করে গড়ে তোলা হবে।

ফায়ার সার্ভিসের আধুনিক সরঞ্জাম ও যন্ত্রপাতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের ড্রোনসহ আধুনিক প্রযুক্তির সরঞ্জামাদি রয়েছে। তবে উন্নত দেশের তুলনায় আমরা হয়তো কিছুটা পিছিয়ে রয়েছি। তবে এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ ফিরোজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা এর আগে ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে অধিদপ্তর আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন।

ট্যাগ: লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)স্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় জার্মানি

পরবর্তী

জাপানে সংখ্যাগরিষ্ঠতা পেলো না ক্ষমতাসীন জোট, প্রধানমন্ত্রীত্ব নিয়ে শঙ্কা

পরবর্তী
জাপানে নির্বাচনী প্রচারপত্রের পোস্টার দেখছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে সংখ্যাগরিষ্ঠতা পেলো না ক্ষমতাসীন জোট, প্রধানমন্ত্রীত্ব নিয়ে শঙ্কা

শেখ হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংক খাত থেকে ১৭ বিলিয়ন ডলার লুট করেছে: গভর্নর

সর্বশেষ

প্রধানমন্ত্রী তার কাজের মধ্যদিয়ে ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. মঈন খান

আগস্ট ২৬, ২০২৬

গত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

ভবনের ছাদে ছাদে গড়ে উঠছে ছাদকৃষি

আগস্ট ২৬, ২০২৬

লিড নিয়েও শঙ্কায় শ্রীলঙ্কা, জয়ের পথে ভারত

আগস্ট ২৬, ২০২৬

নেপালে আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT