বাংলাদেশ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত: ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের পক্ষে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিয়াস কাঞ্চন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই নিসচা সাভার উপজেলা শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ইলিয়াস কাঞ্চন এসময় আরও বলেন, অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমুলক ঘটনা ঘটতো না। দেশের এই অবস্থায় ওনার নিজ থেকে পদত্যাগ করা উচিত। প্রধান উপদেষ্টা কেন উনাকে কিছু বলছে না? তাকে বলা উচিত, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি ব্যর্থ। তাই প্রধান উপদেষ্টার উচিত ওনাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া।

এসময় তিনি আরও বলেন, সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে চালকদের সর্তকভাবে গাড়ি চালাকে হবে, যাতে করে কোন দুর্ঘটনা না ঘটে।

এসময় অন্যান্যদের মধে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই নিসচার সভাপতি ইমমাইল হোসেন, ধামরাই উপজেলার সভাপতি এম নাহিদ মিয়ানহ আরও অনেকে।

বিষয়:ইলিয়াস কাঞ্চন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…