অন্যান্য

ক্ষমাপ্রার্থনা ও সমৃদ্ধি কামনায় পবিত্র শবে বরাত পালিত

শবেবরাতের রাতে চাঁদ ও মসজিদের মিনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শবেবরাতের রাতে আকাশে চাঁদ ও তারার মাঝে মসজিদের মিনার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমাপ্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পালন হলো মহিমান্বিত রাত পবিত্র শবেবরাত। মহান আল্লাহর রহমত লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতভর ইবাদত-বন্দেগিতে মগ্ন ছিলেন।

বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল আর গুনাহ্ থেকে মুক্তি চাওয়ার রাত হিসেবে শবে বরাতের রয়েছে অতুলনীয় মর্যাদা। তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির-আসকার ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই রাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শবে বরাতের এই মহিমান্বিত রাতে প্রিয়জনদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন স্বজনরা। অনেকে দান-খয়রাত করেছেন ফজিলতের এই রাতে।

রাতভর ইবাদত বন্দেগির পর মুমিন-মুসলমানরা মোনাজাতের জন্য দুহাত তুলে ধরেন মহান আল্লাহর দরবারে। মহান আল্লাহ রাব্বুল আল আমীনের অপার অনুগ্রহ কামনা করেন সবাই।

বিষয়:ইবাদত-বন্দেগি পবিত্র শবে বরাত মহিমান্বিত রাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…