চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ পবিত্র হজ

চকোর মালিথা চকোর মালিথা
১০:৩৯ পূর্বাহ্ণ ০৮, জুলাই ২০২২
আন্তর্জাতিক
A A

আজ পবিত্র হজ। বাংলাদেশসহ সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য ভোরে ফজরের নামাজ পড়ে পবিত্র আরাফাত ময়দানের দিকে রওনা হয়েছেন। সেখানে সারাদিন খুতবা শুনে আসরের নামাজের আগে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করবেন হাজিরা।

মিনা থেকে আরাফাত ১৫ কিলোমিটার পথ লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে মুখরিত এখন। তাঁবুর নগরী মিনায় প্রথম দিন অবস্থান করে হজের আনুষ্ঠানিকতা শুরুর পর হাজিদের গন্তব্য এখন আরাফাতের দিকে। সকালে ফজরের নামাজের পর থেকেই মুসল্লিরা হজের প্রধান আনুষ্ঠানিকতা পালনের জন্য পবিত্র আরাফাত ময়দানে জমায়েত হচ্ছেন। এখানেই সারাদিন চলবে হজের মূল আনুষ্ঠানিকতা।

পবিত্র আরাফাত ময়দানে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন মহানবী হয়রত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম। দুপুরে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বারে দাঁড়িয়ে সারা দুনিয়ার মুসলমানদের জন্য খুতবা দেওয়া হবে। খুতবা শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় করা হবে মোনাজাত। পবিত্র হজে মক্কা, মদিনা, মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা ও এর আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। অন্য হাজিদের মতো ৬০ হাজার বাংলাদেশীও মিনা থেকে আরাফাত ময়দানে জমায়েত হচ্ছেন। করোনার কারণে ২ বছর পর স্বাস্থ্যবিধি মেনে সারাবিশ্বের মুসলমানদের অংশগ্রহণে হচ্ছে মুসলমানদের সব চেয়ে বড় এই ধর্মীয় জমায়েত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজ পবিত্র হজকরোনাবাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরবানির শুদ্ধ প্রক্রিয়া

পরবর্তী

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

পরবর্তী

বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT