চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোয়ার্টার ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অনুর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের হকির ম্যাচ, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হকি অনুর্ধ্ব ২১ বিশ্বকাপ

ছেলেদের অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে দারুণ লড়াই করেও জয় আনতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হার এবং দ্বিতীয় ম্যাচের সাউথ কোরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্রয় করে লাল-সবুজের দল। তৃতীয় ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩-২ গোলে হেরে কোয়ার্টার ফাইনালের দৌড় থেকে ছিটকে গেল সিগফ্রিড আইকম্যান শিষ্যদের। আপাতত আসরে স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

মঙ্গলবার ম্যাচের প্রথম কোয়ার্টারে পিছিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফেরার চেষ্টা করলেও তৃতীয় কোয়ার্টারে আবারও পিছিয়ে যায় মেহরাব হাসান সামিনের দল। চতুর্থ কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা চালায় লাল-সবুজের যুবারা। শেষ অবধি আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। ফ্রান্সের হয়ে গোল তিনটি করেন টম গেইলার্ড, গ্যাবিন লোরাজুরি এবং জেমস লিডিয়ার্ড। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন আবদুল্লাহ এবং আমিরুল ইসলাম।

প্রথম কোয়ার্টারে সপ্তম মিনিটে গেইলার্ড পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন। প্রথম কোয়ার্টারে ফ্রান্স পাঁচটি পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করতে পারেনি। ১-০তে পিছিয়ে পড়ে কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

Banglabid

দ্বিতীয় কোয়ার্টারে সমতায় ফেরে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটে মো: আবদুল্লাহর গোল করেন। সমতায় থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৩২ মিনিটে লোরাজুরির গোলে এগিয়ে যায় ফ্রান্স। ৩৮ মিনিটে লিডিয়ার্ড গোল করলে ব্যবধান বাড়ে। কোয়ার্টারের শেষে ফ্রান্স এগিয়ে থাকে ৩-১ ব্যবধানে।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচের ফেরার জন্য মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। চালাতে থাকে আক্রমণ। ফ্রান্স দুটি পেনাল্টি কর্নার পেলেও সেখানে থেকে গোল করতে পারেনি। ৫৫ মিনিটে আমিরুল গোল করলে ব্যবধান কমে বাংলাদেশের। ম্যাচ শেষ হয় ৩-২ গোলে।

Reneta

আসরে স্থান নির্ধারনী ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপপর্বের ম্যাচ শেষ হলে প্রতপক্ষ নির্ধারিত হবে। বাংলাদেশের ম্যাচ গড়াবে বৃহস্পতিবার, সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ওমান কিংবা মিশর। বাংলাদেশ ১৭তম থেকে ২৪তম অবস্থানের জন্য লড়বে।

‘এফ’ পুল থেকে, ৩ ম্যাচে ৩টি জয়ে ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে ফ্রান্স। ২ ম্যাচে ১ জয় ১ হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ৩ ম্যাচে ১ ড্র এবং ২ হারে ১ পয়েন্টে তৃতীয় স্থানে বাংলাদেশ। ২ ম্যাচে ১ ড্র এবং ১ হারে টেবিলের তলানিতে সাউথ কোরিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুর্ধ্ব ২১ হকি বিশ্বকাপঅস্ট্রেলিয়াফ্রান্সবাংলাদেশলিড স্পোর্টসসাউথ কোরিয়াহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাঁহাতি মানুষরা কেনো ডানহাতিদের চেয়ে আলাদা?

আগস্ট ১৩, ২০২৬
ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

বিএনপির মহাসচিব পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: এনডিটিভি।

ডমিনোস পিৎজায় খাদ্যে ভেজাল: লাইসেন্স স্থগিত

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘ক্ষমতার মেয়াদ’ পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি ইরানের

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জয়-পরাজয় মুখ্য নয়, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া নির্বাচন হতে দেব না’

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT