চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন দায়িত্বে হোবার্টকে ঢেলে সাজাবেন পন্টিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ০৯, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

নতুন দায়িত্বে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেন্সের কোচ নিয়োগ ও প্রধান পরিকল্পনাকারী হিসেবে সংযুক্ত হয়েছেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।

খণ্ডকালীনভাবে তিন বছরের জন্য হোবার্টের সঙ্গে চুক্তি করেছেন পন্টিং। অস্ট্রেলিয়ার গ্রীষ্ম মৌসুমে চ্যানেল সেভেনের হয়ে বিগ ব্যাশসহ অন্য টুর্নামেন্টের ধারাভাষ্যকারের কাজও চালিয়ে যাবেন তিনি। সঙ্গে দিল্লির কোচের দায়িত্ব তো আছেই।

গত মৌসুমে হারিকেন্স ফাইনালে উঠতে ব্যর্থ হয়। পারফরম্যান্সের উন্নতির লক্ষ্যে পন্টিংয়ের দুয়ারে গেছে দলটি। তাদের কোচের পদ ছেড়েছেন অ্যাডাম গ্রিফিথ। পন্টিংয়ের প্রথম কাজই এখন প্রধান কোচ নিয়োগে সহায়তা করা।

Banglabid

নতুন দায়িত্বে রোমাঞ্চের কথা জানিয়েছেন পন্টিং, ‘যখন হারিকেন্সের হয়ে বিবিএলের প্রথম ও দ্বিতীয় আসরে (আট ম্যাচ) খেলেছিলাম, সেই সময় থেকে প্রতিযোগিতা এবং খেলাটির ব্যাপক পরিবর্তন হয়েছে। এখন টি-টুয়েন্টি খেলার সূক্ষ্ম বিষয়গুলো আগের চেয়ে অনেকবেশি জানি।’

‘আমি তাসমানিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবধরনের খেলার অগ্রগতির ব্যাপারে উৎসাহী। তাই হারিকেন্সের জন্য এমন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়ার প্রস্তাব পাওয়া আসলেই বিশেষ কিছু।’

‘কাজ করতে এবং আমাদের যা প্রয়োজন তার জন্য সেরা কোচকে নেয়ার অপেক্ষায় আছি। তারপর দলের জন্য পরের মৌসুমের একটি পরিকল্পনা তৈরি করব।’

Reneta

‘কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পরিবর্তনে বিশ্বাস রাখছি, হারিকেন্সের প্রথম বিবিএল ট্রফি জেতার ভিত্তি আমাদের আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পন্টিংলিড স্পোর্টসহোবার্ট হারিকেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬

খেলতে খেলতেই বিজ্ঞান শিখবে শিশুরা, প্রাথমিকের কারিকুলামে ‘সায়েন্স টয়’

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT