চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলের ‘আয়রন ডোম’ তৈরির প্রতিষ্ঠানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেমের পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলি যুদ্ধাস্ত্র তৈরির প্রতিষ্ঠান ‘রাফায়েল কোম্পানির’ কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই প্রতিষ্ঠানটি ইসরায়েলি ‘আয়রন ডোম’ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা হিসেবে পরিচিত।

আল জাজিরার জানিয়েছে, গত সপ্তাহে লেবাননে পেজার ও ওয়াকিটকিতে বিষ্ফোরণের মাধ্যমে চালানো হামলার জবাবে এই পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ জানিয়েছে, কয়েক ডজন ফাদি ১ ও ফাদি ২ ক্ষেপণাস্ত্র এবং কাতিউশা রকেট হামলা চালোনো হয়েছে। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি শত্রুরা যে নৃশংস গণহত্যার প্রচেষ্টা চালিয়েছে, তারই প্রাথমিক জবাব এটি।

এদিকে ইসরায়েলি ‘আয়রন ডোম’ আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থার নির্মাতা হিসেবে ব্যাপক পরিচিত ‘রাফায়েল কোম্পানির’  উচ্চ-প্রযুক্তির বৈদ্যুতিক বিভিন্ন সরঞ্জামাদি নির্মাণের জন্যও বেশ খ্যাতি রয়েছে।

এর আগে, গত মঙ্গলবার ও বুধবার হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত কয়েক হাজার পেজার ও ওয়োকিটকিতে একযোগে বিস্ফোরণ ঘটানো হয়। ধারণা করা হচ্ছে এ ঘটনার সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে। বিস্ফোরণের এ ঘটনায় ৩৭ জন নিহত এবং তিন হাজার মানুষ আহত হয়েছেন। এরপর বৃহস্পতিবার রাতে লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হিজবুল্লাহর শতাধিক রকেট লঞ্চার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেলআবিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়রন ডোমহিজবুল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT