আন্তর্জাতিক

ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ

বিশাল পারমাণবিক বিস্ফোরণের ধোঁয়া ও অগ্নুৎপাতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বিশাল পারমাণবিক বিস্ফোরণের ধোঁয়া ও অগ্নুৎপাতের দৃশ্য, যা বিশ্ব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ঘটনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঐতিহাসিক হিরোশিমা দিবস আজ। ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল।

আজ (৬ আগস্ট) বুধবার থেকে ৮০ বছর আগের এই দিনে লিটল বয় নামক মারাত্মক বোমার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল হিরোশিমা শহর। নিহত হয়েছিল লাখ লাখ বেসামরিক জনগণ।

মৃত্যুপুরীতে পরিণত হওয়া শহরটির পরিবেশ আজও সুস্থভাবে বেঁচে থাকার প্রতিকূল। হিরোশিমায় এখনও জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, দুরারোগ্য রোগেও ভুগছে হাজারো মানুষ।

দিনটিকে স্মরণীয় করে রাখতে হিরোশিমা শহরের কেন্দ্রস্থলে শান্তি পার্ক স্থাপন করা হয়েছে।

বিষয়:হিরোশিমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…