চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসারের লড়াইয়ে চুলকে সম্পূর্ণ বিদায় দিলেন হিনা খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৪
অন্যান্য, বিনোদন
A A

ব্রেস্ট (স্তন) ক্যানসারে আক্রান্ত হিন্দি সিনেমা ও ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। তাও কিনা তৃতীয় স্টেজে রয়েছেন তিনি। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ব্যথা হচ্ছে, তবু লড়ে যাচ্ছেন হিনা। যতই কষ্ট হোক, লড়াই করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে মরিয়া এই অভিনেত্রী।

কেমোথেরাপি চলছে, তাই স্বাভাবিক নিয়মেই চুল উঠবেই। শুরুতে চুল কেটে ছোট করে ফেলেছিলেন হিনা। আর এবার সম্পূর্ণ ন্যাড়া করে চুলকে বিদায় জানালেন তিনি।

সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম একটা নতুন ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি পিগমেন্টেশনের সমস্যায় ত্বকের যত্নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কথা বলেছেন। সেই ভিডিওতে হিনার চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া হয়ে যাওয়ার বিষয়টি অনুরাগীদের নজর এড়ায়নি। তবে মাথা ঢাকতে একটা কালো টুপি পরেছেন হিনা খান। নেটিজেনরা তাকে ‘সাহসী’ নারীর তকমা দিয়েছেন।

একজন লিখেছেন, ‘চুল ছাড়াও ওকে বেশ সুন্দর লাগছে।’ কারোর মন্তব্য, ‘আপনার দ্রুত আরোগ্য কামনা করছি এবং অনেক ভালোবাসা রইল।’ অন্যান্য নেটিজেনদের উদ্দেশে এক অনুরাগীর বার্তা, ‘আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি উনি কী করেছেন। আসুন আমরা ওকে এবিষয়ে কিছু জিজ্ঞেস না করে শুধু ওর দ্রুত আরোগ্যের কামনা করি।’ আবার কেউবা মন্তব্য করেছেন, ‘আপনি সবচেয়ে শক্তিশালী নারী! তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’।

এর আগে কেমোথেরাপি সেশন শুরু হওয়ার পর নিজের চুল ছোট করে কেটে হিনা বলেছিলেন, ‘আমি এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য নিজেকে সম্ভাব্য সব সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সুন্দর চুলগুলি পড়তে শুরু করার আগেই তাঁদের বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছি। কয়েক সপ্তাহ ধরে এই মানসিক বিপর্যয় সহ্য করতে চাইনি। সুতরাং, আমি আমার মুকুট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বুঝতে পেরেছি যে আমার আসল মুকুট আমার সাহস, আমার শক্তি এবং নিজের প্রতি আমার ভালবাসা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসারছোটপর্দার অন্যতম জনপ্রিয়ব্রেস্ট ক্যানসারহিনা খানহিন্দি সিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি, সদস্য রাহুল রায়

জুলাই ১৮, ২০২৬

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT