বিনোদন

হুমায়ূনের জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসব

নেত্রকোনায় হিমু উৎসবের প্রতিবাদে অংশগ্রহণকারী মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় হিমু উৎসবের প্রতিবাদে অংশগ্রহণকারী মানুষজনের মিছিল, বিভিন্ন বয়সের মানুষজন অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাহিত্যের বরপুত্র ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ জন্ম শহর নেত্রকোনায় নেচে গেয়ে হুমায়ূন ভক্তরা উদযাপন করেছে হিমু উৎসব নামে লেখকের ৭৫তম জন্মদিন।

এ উপলক্ষে প্রতি বছরের ন্যায় তারুণ্য নির্ভর হিমু পাঠক আড্ডার কাঙ্খিত উৎসবের আয়োজনে সকালে ১১ টায় আনন্দ শোভাযাত্রা বের করে।

অবরোধ ভেঙে সাতপাই সংগঠনের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। প্রতি বছরের মতো উদ্বোধন করেছেন বরেণ্য বুদ্ধিজীবী চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকার। বার্ধক্যজনিত অসুস্থতায় ভার্চুয়াল উদ্বোধন করেন এবার।

হুমায়ূনের জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসবপরে লেখক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ এর নাটক সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে সাতপাই থেকে আনন্দ শোভাযাত্রাটি মোক্তারপাড়া আসে। সেখানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিসিট) বিপীন চন্দ্র বিশ্বাস হিমু রুপাদের বরণ করে নেয়।

ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চে এসে শেষ করে হিমু-রুপাদের সাথে নিয়ে কেক কাটেন।

আনন্দ শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সকল ধরনের নেতৃবৃন্দরা তরুণদের সাথে মিলে মিশে একাকার হয়ে হিমু উৎসবের এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেন। নারীরা নীল শাড়িতে রুপা সাজে এবং পুরুষরা হলুদ পাঞ্জাবি ও টি-শার্ট পড়ে হিমু সেজে নান্দনিক শোভাযাত্রা শেষ করেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত হবে গানে ও আড্ডায় সাংস্কৃতিক পরিবেশনা। কেক কাটা অনুষ্ঠানে সংগঠনের পরিচালক সাংবাদিক আলপনা বেগমের সভাপতিত্বে মুক্তমঞ্চে কেক কাটা পূর্ববর্তী আলোচনায় অতিথিরা বক্তব্য রাখেন।
হুমায়ূনের জন্মদিনে নেত্রকোনায় হিমু উৎসবএছাড়াও অধ্যাপক মতীন্দ্র সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, চচন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ আনোয়ার হাসান, মৃনাল কান্তি চক্রবর্তী, কবি সাজ্জাদ খান, কলেজ শিক্ষক সাইফুল আলম স্বপন, বাউল সমিতির নেতা বেতারের শিল্পী আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

বিষয়:উৎসব সিনেমা হুমায়ূন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…