বিনোদন

কুমার শানু-উদিত নারায়ণের সঙ্গে গাইলেন পর্ণা

বর্তমানে গান দুটির মিউজিক ভিডিও’র কাজ চলছে

বাংলাদেশের জনপ্রিয় গায়িকা পর্ণা স্টুডিওতে কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টুডিওতে কুমার শানু, উদিত নারায়ণ ও পর্ণা গানের রেকর্ডিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সংগীতে পরিচিত নাম হিমাদ্রিতা পর্ণা। কণ্ঠ দিয়েছেন সিনেমার গানেও। এবার নব্বই দশকের সাড়া জাগানো ভারতীয় দুই গায়ক কুমার শানু ও উদিত নারায়াণের সঙ্গে আলাদা দুটি গানে কণ্ঠ দিলেন পর্ণা।

এরমধ্যে কুমার শানুর সঙ্গে ‘আমি বড় ভালোবাসি তোমায়’ এবং উদিত নারায়ণের সঙ্গে ‘তুমি রিমঝিম বৃষ্টি হয়ে ঝরলে’ শিরোনামের দুটি গানের রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। কলকাতার দোলন মৈনাকের কথা ও সুরে তৈরী হয়েছে দুটি গান।

উদিত নারায়ণের সঙ্গে মুম্বাইয়ে এবং কুমার শানুর সঙ্গে কলকাতার স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। সংগীতের এই দুই কিংবদন্তীর সাথে গাওয়ার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তরুণ প্রজন্মের এই শিল্পী।

হিমাদ্রিতা পর্ণা বলেন, ‘প্রথমবারের মতো কুমার শানু ও উদিত নারায়াণের সঙ্গে গান করেছি, তাও আবার প্রাণের ভাষা বাংলায়। এটা আমার সংগীত ক্যারিয়ারের জন্য দারুণ এক প্রাপ্তি, আমি ভীষণ গর্ববোধ করছি।’

বর্তমানে গান দুটির মিউজিক ভিডিও’র কাজ চলছে বলেও জানান পর্ণা।

বিষয়:উদিত নারায়ণ কুমার শানু সিনেমা সিনেমার গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…